২০০ পর্বে 'গানে গানে দেশে দেশে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘গানে গানে দেশে দেশে’। এটি উপস্থাপনা করেন প্রথিতযশা সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। গান ও গান-বিষয়ক নানা ধরনের আলোচনায় জমে ওঠে অনুষ্ঠানটি। আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠানটির ২০০তম পর্ব প্রচারিত হবে। ২০০তম পর্বে অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে হাজির হবেন সংগীতশিল্পী মনির খান ও ইয়াসমিন মুশতারী।
অনুষ্ঠানটি সম্পর্কে এর প্রযোজক নাহিদ আহমেদ বলেন, ‘বাংলা গানসহ পৃথিবীর বিভিন্ন ভাষার নান্দনিকতাসমৃদ্ধ গান নিয়ে এই অনুষ্ঠান সাজানো হয়েছে। পৃথিবীর প্রায় দেশেরই গানের একটি স্বর্ণযুগ রয়েছে, যেমনটি রয়েছে আমাদের গানেও। এই সব নিয়েই এই অনুষ্ঠান।’
এটি প্রচারিত হবে আগামীকাল রাত ১১টা ২৫ মিনিটে।