২৬ তারিখ ফুয়াদের কনসার্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনসার্টে গান করবেন সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদীর। ২৬ অক্টোবর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার হল-২-এ অনুষ্ঠিত হবে ‘ফুয়াদ লাইভ ইন ঢাকা’। সেখানে তাঁর সঙ্গে গাইবেন আরও একঝাঁক শিল্পী।
স্কাই ট্র্যাকারের আয়োজনে কনসার্টে আরও গাইবেন ডিরকস্টার শুভ, তাশফি, লিঙ্কন, এলিটা, রাফা, আলিফ, তাপস, জোহান, কনা, আনিকা, ফাইরুজ ও জেফার। বিকেল পাঁচটায় শুরু হয়ে কনসার্টটি চলবে রাত ১০টা পর্যন্ত।
‘ফুয়াদ লাইভ ইন ঢাকা’-এর মিডিয়া পার্টনার নিউজজি ২৪ ডটকম। কনসার্টটি টিকিট কেটে দেখতে হবে। সব তথ্য পাওয়া যাবে এই কনসার্টের ইভেন্ট পেজে। কনসার্টটির রেডিও পার্টনার এবিসি রেডিও।