৩০ পেরিয়ে কেটি পেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জন্মদিনে বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেটি পেরি
জন্মদিনে বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেটি পেরি

৩০তম জন্মদিনে ৩০ জন বন্ধু নিয়ে বেরিয়ে পড়লেন পপস্টার কেটি পেরি। ঘুরে বেড়ালেন মরক্কোর শহর মারাকেশ ও ফ্রান্সের প্যারিসে। সঙ্গে ছিলেন ডিজে ও সংগীত পরিচালক ডিপলো। ডিপলোর সঙ্গে তাঁর সম্পর্ক আরও গভীরভাবে ফুটে উঠল, যখন তাঁরা প্যারিসে বিমানে চড়ার আগে থামলেন এবং একে অন্যকে আলিঙ্গন করে ছবি তুললেন। কেটির মাথা ডিপলোর কাঁধে বিশ্রাম নিচ্ছে—বোঝা গেল, মরক্কোর ভ্রমণ শেষে তাঁরা বেশ ক্লান্ত। এই ভ্রমণের সময় কেটি পেরি ও ডিপলো তাঁদের বন্ধুদের নিয়ে মরক্কো চষে বেড়িয়েছেন, মারাকেশের সৈকতে সেরেছেন ডিনারও। ইন্ডিয়ান এক্সপ্রেস।