৫০ মিলিয়ন ডলার চাইলেন মারিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারিয়া ক্যারি ও জেমস প্যাকার
মারিয়া ক্যারি ও জেমস প্যাকার

মার্কিন গায়িকা মারিয়া ক্যারি তাঁর বাগদান ভেঙেছেন অক্টোবরে। তাঁর অভিযোগ, বাগদত্তা জেমস প্যাকার তাঁর ওপর কিছুটা খবরদারি করতেন। এ নিয়ে জল গড়িয়েছে মামলা-মোকদ্দমা পর্যন্ত। মারিয়া এখন জেমসের কাছে জরিমানা চাইছেন ৫০ মিলিয়ন ডলার।
মারিয়া বলছেন, জেমসের জন্য তিনি তাঁর নিউইয়র্কে বসবাস করা বাদ দিয়েছেন। জেমসের প্ররোচনায় অবসাদগ্রস্ত হয়ে কনসার্টের জন্য বিশ্বভ্রমণ বাদ দিয়েছেন। মানসিকভাবে ভেঙে পড়েছেন।
এদিকে জেমসের পক্ষ থেকে বলা হয়েছে, মারিয়ার বিশ্বভ্রমণ মোটেও তাঁর কথায় বাদ দেওয়া হয়নি। বরং কনসার্টের জন্য টিকিট খুব অল্প বিক্রি হয়েছিল। তাই ওই ভ্রমণ বাদ দিতে হয় মারিয়াকে, অবসাদের জন্য নয়। জেমস বলছেন, তাঁদের বিয়ে হয়নি, তাই জরিমানা দেওয়ার প্রশ্নই ওঠে না। আইনি কোনো বাধ্যবাধকতাই নেই।
মারিয়ার ভাষ্য, জেমস তাঁর ব্যবসা সুরক্ষিত রাখার জন্য তাঁকে ব্যবহার করেছেন। ব্যবসায়িক সব পরিকল্পনাতে মারিয়ার সাহায্য নিয়েছেন জেমস।
অন্যদিকে জেমসের ঘনিষ্ঠজনেরা বলছেন, যেকোনো পরিমাণ অর্থ পেলেই মারিয়া চুপ হয়ে যাবেন। টিএমজেড