৭ জুলাই পর্যন্ত সবার জন্য বিনামূল্যে ইয়োন্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবি ইয়োন্ডার মিউজিক অ্যাপের ঈদ আয়োজনের পোস্টার
রবি ইয়োন্ডার মিউজিক অ্যাপের ঈদ আয়োজনের পোস্টার

গানের বিশাল সম্ভার নিয়ে এবারের ঈদে সক্রিয় থাকছে নতুন সংগীত রবি ইয়োন্ডার মিউজিক অ্যাপ। দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও গানের দলের নতুন গান এই অ্যাপে মুক্তি পাচ্ছে। কিন্তু এই নতুন গানগুলোসহ ইয়োন্ডারের সব ধরনের সেবা আগামী ৭ জুলাই পর্যন্তই বিনামূল্যে উপভোগ করতে পারবেন সব অপারেটরের গ্রাহকেরা। এরপর থেকে এ অ্যাপটি ব্যবহারের জন্য রবি ডেটা প্ল্যান সক্রিয় রাখতে হবে।

আসছে ঈদে এই সংগীতসেবার অ্যাপটিতে মুক্তি পাচ্ছে এলআরবি, অর্থহীন, বাপ্পা মজুমদার, হাবিব, এলিটা, শূন্য, নেমেসিস, চিরকুট ও কনার নতুন গান। এর মধ্যে রয়েছে এলাআরবি’র একক গান ‘চলো যাই’, চিরকুটের ‘অন্তরে বাহিরে’, নেমেসিসের ‘কে জানে কে বোঝে?’ , শূন্যর ‘ঝরিয়ে দাও’, এলিটার ‘খুঁটিনাটি’, কনার ‘সেলফি’, হাবিব ওয়াহিদের ‘তুমিহীনা’ ও ‘মনের ঠিকানা’। অ্যাপটিতে নতুন অ্যালবাম হিসেবে থাকছে গানের দল অর্থহীনের ‘ক্যানসারের নিশিকাব্য’, বাপ্পা মজুমদারের ‘বোকা ঘুড়ি’ ও জুয়েল মোর্শেদের ‘খাপছাড়া’।

গত ২৪ মে থেকে চালু হয় রবি ইয়োন্ডার মিউজিক অ্যাপ। তখন থেকেই তাঁরা সব অপারেটরের গ্রাহকদের বিনামূল্যে অ্যাপটি ডাউনলোড ও ব্যবহারের সুবিধা বিনামূল্যেই দিচ্ছিল। সম্প্রতি তারা একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁদের এই প্রমোশনাল অফারটি শেষ হওয়ার সময়সীমা জানায়।