৭৩-এ বাবা হবেন মিক জ্যাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিক জ্যাগার
মিক জ্যাগার

২৬ জুলাই রোলিং স্টোনস তারকা মিক জ্যাগারের বয়স হবে ৭৩। নতুন বছরে পা রাখার সঙ্গে সঙ্গে নতুন এক সুখবরও তাঁর জীবনে নতুন মাত্রা যোগ করেছে। খবর এসেছে, মিক জ্যাগার আবার বাবা হতে চলেছেন। তাঁর ২৯ বছর বয়সী প্রেমিকা মেলানি হ্যামরিক অন্তঃসত্ত্বা। খবর দ্য সানের।

দুই মাস আগেই গানের দল রোলিং স্টোনসের আরেক সদস্য ৬৯ বছর বয়সী রনি উডের বাবা হওয়ার খবর আলোড়ন তুলেছিল বিনোদন জগতে। এবার মিক জ্যাগারের ঘরের এই সুখবর সেই আলোড়নে ভাটা ফেলেছে।

প্রেমিকা মেলানি হ্যামরিকের সঙ্গে জ্যাগার
প্রেমিকা মেলানি হ্যামরিকের সঙ্গে জ্যাগার

২০১৪ সাল থেকে মিক জ্যাগার ও মেলানির প্রেম। নতুন এ অতিথি পৃথিবীতে এলে সে হবে মিকের অষ্টম সন্তান। মিক জ্যাগারের প্রথম সন্তানের নাম ক্যারিস হান্ট, তাঁর বয়স ৪৫। জ্যাগারের মেয়ে জেডের বয়স ৪৪। ২০১৪ জেডের মেয়ে আসিসি জন্ম দেন এক কন্যসন্তানের। আর এর মধ্য দিয়ে মিক জ্যাগার প্রপিতামহ হয়ে যান।
তবে সম্পর্কের এসব মারপ্যাঁচ মোটেও ভাবাচ্ছে না পশ্চিমা গানের দুনিয়ার এই তারকাকে। তাঁর মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি তাঁর নৃত্যশিল্পী প্রেমিকা মেলানিকে নিয়ে এখন বেশ আনন্দেই আছেন। দ্য সান ও গার্ডিয়ান।