অর্ণবের নতুন অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্ণব
অর্ণব

অর্ণব আবারও নতুন গান করেছেন। তবে এবার তাঁর এই নতুন গানগুলো একটি আন্তর্জাতিক সংগীত মেলায় অ্যালবাম হিসেবে প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এ প্রসঙ্গে অর্ণব জানিয়েছেন, এরই মধ্যে এ অ্যালবামটির প্রাথমিক কপি ওমেএক্স (ওয়ার্ল্ড মিউজিক এক্সপো) কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। তাদের কাছে গানগুলো পছন্দ হলে আন্তর্জাতিকভাবে প্রকাশ করা হবে অ্যালবামটি। এই অ্যালবামটি তৈরির উদ্যোগ নিয়েছে কলকাতার প্রতিষ্ঠান বাংলা নাটক।
অর্ণব বলেন, ‘এই আয়োজনে অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস ছাড়াও অংশ নিয়েছে কলকাতার শিল্পী দেবলীনা, মোহন ও পিউ। আমরা সবাই মিলে কাজটি করেছি।’ তিনি এও বলেন, ‘এই অ্যালবামে আমরা গেয়েছি বাংলাদেশের লোকগান, ভাটিয়ালি, লালনের গান, রবীন্দ্রসংগীত আর নজরুলসংগীত। গানগুলো এখানে নতুনভাবে তুলে ধরা হয়েছে।’
অ্যালবামটি প্রসঙ্গে অর্ণব আরও জানিয়েছেন, অ্যালবামটির গানের বেশির ভাগ কাজ হয়েছে ভারতে। গত সেপ্টেম্বর মাসে গানগুলোর রেকর্ডিং হয়েছে দিল্লিতে। এখন চলছে চূড়ান্ত মিক্সিংয়ের কাজ করছেন অর্ণবের বন্ধু বুনো।