'আনন্দ মেলা'য় চন্দন সিনহা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চন্দন সিনহা
চন্দন সিনহা

পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ছবিতে ‘আমি নিঃস্ব হয়ে যাব’ গানটি দিয়ে নতুন করে আলোচনায় আসেন চন্দন সিনহা। এবার মেরিল-প্রথম আলো তারকা জরিপে সেরা গায়কের চূড়ান্ত মনোনয়নও পান তিনি। আলোচিত এই গায়ক এবারের ঈদে বিটিভির বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’র জন্য গান গাইলেন। এই অনুষ্ঠানে তিনি শ্রোতাদের জন্য নতুন একটি সিনেমার গান করেছেন।
চন্দন সিনহা ছাড়াও ‘আনন্দ মেলা’ অনুষ্ঠানে একটি দ্বৈত গানে অংশ নিয়েছেন কনা ও কোনাল। এ ছাড়া গানে আরও অংশ নিয়েছেন কিশোর, শশী, চৈতী, ইমরান, লিজা, পুলক, মেহরাব হোসেন, তানভীর, নওমি, পূজা, কাজী শুভ, সুজন আরিফ, কর্ণিয়া ও নিবার্চিতা।
‘আনন্দ মেলা’ অনুষ্ঠানের গ্রন্থণা, পরিকল্পনা ও উপস্থাপনা করেছেন আনজাম মাসুদ।