'আলিনা নাই, আইপিএস দিয়ে এখন কী হবে?'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যান্সিদের ময়মনসিংহের বাড়িতে ঘন ঘন বিদ্যুৎ যায়। গরমের সময়ে ছোট্ট আলিনার কষ্ট হবে ভেবে আইপিএস কেনেন বাবা জায়েদ। একটি নয়, কিনেছিলেন তিনটি আইপিএস। বিদ্যুৎ সরবরাহ করতে করতে একটি বন্ধ হয়ে গেলে যাতে আরও একটি চালু করা যায়, তারপর আরও একটি।
হাসপাতালের করিডোরে কাঁদতে কাঁদতে ন্যান্সি বলেন, ‘বাচ্চা নাই, আমার বুক খালি করে সে চলে গেল! এই আইপিএস দিয়ে এখন কী হবে! কেন সে এত তাড়াতাড়ি চলে গেল! তার তো এভাবে যাওয়ার কথা না। জন্মের পর তো সবকিছুই ঠিকঠাক ছিল। কেন এমন হলো!’
ন্যান্সি এও বলেন, আলিনার জন্মের পর আমাদের পুরো বাড়িতে আনন্দের বন্যা বয়ে যায়। দাদা-দাদী থেকে শুরু করে সবাই অনেক বেশি খুশি ছিলেন। পুরো বাড়িটাকে সাজানো-গোছানো হয়েছে। আজ সবকিছুই স্তব্ধ করে দিয়েছে সে। এসব দিয়ে আমি আর কি করব।’
আলিনা ছিল ন্যান্সির তৃতীয় কন্যা সন্তান।