'এক পৃথিবী প্রেম' ছবিতে হাবিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গায়ক ও সংগীত পরিচালক হাবিব l ছবি: খালেদ সরকার
গায়ক ও সংগীত পরিচালক হাবিব l ছবি: খালেদ সরকার

এস এ হক অলিক পরিচালিত এক পৃথিবী প্রেম ছবিতে গাইলেন গায়ক ও সংগীত পরিচালক হাবিব। গানটির সুর ও সংগীতায়োজনের কাজও করেছেন তিনি। গানটির কথা ‘আকাশজুড়ে তোমার একটা ছবি দেখতে পাই/ সকাল দুপুর রাত কি বিকেল আকাশে তাকাই’। গানটির কথা লিখেছেন পরিচালক এস এ হক অলিক নিজেই। এই ছবিতে মোট ছয়টি গান থাকছে। এর মধ্যে একটি করে গানে কণ্ঠ দিয়েছেন হাবিব ও কুমার বিশ্বজিৎ। আরেকটিতে মিলন মাহমুদ ও পড়শী। সংগীত পরিচালক হিসেবে থাকছেন হাবিব, হৃদয় খান ও ইমন সাহা।
পরিচালক জানান, ছবিটির শুটিং শুরু হবে অক্টোবরের শেষ দিকে। এস এ হক অলিক এর আগে হৃদয়ের কথা ও আকাশছোঁয়া ভালোবাসা নামে দুটি ছবি নির্মাণ করেছেন। সর্বশেষ ছবিটি মুক্তি পায় প্রায় ছয় বছর আগে।