'এমন হলো কই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিডির মোড়ক খুলছেন জুয়েলের বন্ধু ও প্রিয়জনেরা
সিডির মোড়ক খুলছেন জুয়েলের বন্ধু ও প্রিয়জনেরা

বিবাগি কণ্ঠের সেই শিল্পীকে ভোলেনি নব্বইয়ের কিশোর-কিশোরীরা। তাঁরা এখন যৌবনে পৌঁছেছে, তাঁদের প্রিয় হাসান আবিদুর রেজা জুয়েলও হারিয়ে যাননি। নতুন কিছু গান নিয়ে প্রকাশিত হয়েছে তাঁর দশম একক অ্যালবাম ‘এমন হলো কই’।

আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ব সাহিত্যকেন্দ্র মিলনায়তনে মোড়ক খোলা হলো জুয়েলের অ্যালবামের। প্রকাশনা অনুষ্ঠানে সংগীতজীবনের স্মৃতির কপাট খুলে ধরেন এই শিল্পী। তিনি বলেন, ‘একটা সময় ছিল যখন নিজেদের পরিশ্রমের টাকায় শ্রোতারা আমাদের মতো শিল্পীদের অ্যালবাম কিনতেন। এখন তেমনটা হয় না, সেটা শ্রোতাদের দোষ নয়। এখন সিডি বা ক্যাসেট প্লেয়ার খুব একটা নেই। এই সময়ের শ্রোতারা কীভাবে গান শুনবেন সেটা সংগীত উদ্যোক্তাদের বের করতে হবে। সারা বিশ্ব সেটা ভেবেছে, আমরা পারিনি।’
‘এমন হলো কই’ অ্যালবামে একটি রবীন্দ্রসংগীতসহ রয়েছে মোট পাঁচটি গান। গানগুলো লিখেছেন শাহান কবন্ধ, সুর ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। অ্যালবামটি প্রকাশ করেছে বাপ্পা মজুমদারের প্রকাশনা প্রতিষ্ঠান বী ইমজ্ ওয়ার্কস্টেশন।
প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুয়াদ নাসের বাবু, লাবু রহমান, পার্থ মজুমদার, বাপ্পা মজুমদার, জুলফিকার রাসেল প্রমুখ। সিডির পাশাপাশি স্টোরেজগুলোতেও ‘এমন হলো কই’ অ্যালবামটি পাওয়া যাবে অনলাইন।