'কলকাতা মৈত্রী সম্মাননা' পাচ্ছেন আঁখি আলমগীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁখি আলমগীর
আঁখি আলমগীর

বেশ কয়েক দিন আগেই জেনেছেন খবরটা। কিন্তু কোনো এক কারণে এ খবর চেপে রেখেছিলেন সংগীতশিল্পী আঁখি আলমগীর। এ বছর কলকাতা মৈত্রী সম্মাননা ২০১৫ পেতে যাচ্ছেন তিনি। আগামী ২৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হবে তাঁর হাতে।
বাংলাদেশের সংগীতশিল্পী আঁখি আলমগীরকে এই সম্মাননা দিচ্ছে কলকাতার সংস্কৃতিচর্চা কেন্দ্র বিড়লা একাডেমি। একই সঙ্গে এ বছর এই সম্মাননা পাবেন কলকাতার কয়েকজন রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
গতকাল সোমবার কথা প্রসঙ্গে আঁখি জানিয়েছেন, ‘এই সম্মাননা কতটা সম্মানজনক সেটা বিচার করিনি। কলকাতা থেকে প্রথমবারের মতো এমন সম্মাননা পেতে যাচ্ছি। এটাই আমার জন্য অনেক আনন্দের।’ তিনি এও বলেন, ‘বিড়লা একাডেমি সাংস্কৃতিকভাবে অনেক বেশি অগ্রসর। তারাই আমাকে নিয়ে যাচ্ছে। তাই এটি আমার জন্য অনেক বেশি আনন্দের।’
আগামীকাল বুধবার পুরস্কারটি নিতে কলকাতায় যাবেন আঁখি। সঙ্গে যাবে তাঁর দুই মেয়েও। ২৯ তারিখের অনুষ্ঠানে যোগ দিয়ে ২ নভেম্বর দেশে ফিরবেন তিনি।
এদিকে, সম্প্রতি একটি ছবির গানে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর। দেওয়ান নাজমুলের এই ছবির নাম ‘রাত ১২টার পরে’।