'কানন দেবীর গাওয়া গান' শোনা যাবে আজ

দ্য ডেইলি স্টার–এর নিয়মিত বাংলা গানের আসর ‘স্টার মেলোডিজ’ এবার উদ্যাপন করবে কিংবদন্তি অভিনয় ও সংগীতশিল্পী কানন দেবীর জন্মশতবর্ষ। এ উপলক্ষে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের ডেইলি স্টার সেন্টারের এ এস মাহমুদ হলে অনুষ্ঠিত হবে ‘কানন দেবীর গাওয়া গান’ নামের এক গানের আয়োজন।
বিশেষ এই সংগীতানুষ্ঠানে আজ বিভিন্ন সময় কানন দেবীর গাওয়া গানগুলো গাইবেন ডালিয়া নওশিন, বদরুননেসা ডালিয়া, তানজীনা তমা, জাহাঙ্গীর আলম ও রাইসা ইসলাম। অনুষ্ঠানটির সার্বিক সমন্বয় ও সঞ্চালনায় থাকছেন সাদিয়া আফরিন মল্লিক। এটি আয়োজনে সহযোগিতা করছে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড ও চলচ্চিত্রম। এ অনুষ্ঠানে উপভোগ করতে চাইলে শ্রোতাদের ডেইলি স্টার সেন্টার থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করতে হবে।
উল্লেখ্য, উপমহাদেশের প্রখ্যাত এই সংগীতশিল্পীর জন্ম ১৯১৬ সালে। ১৯৯২ সালের জুলাই মাসে মারা যান কিংবদন্তি এই শিল্পী।