'জয় বাংলা কনসার্ট' হবে ৭ মার্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ইয়াং বাংলা আয়োজন করেছে ‘জয় বাংলা কনসার্ট’-এর। এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে ব্লুজ কমিউনিকেশনস। আগামী সোমবার কনসার্ট শুরু হবে বেলা সাড়ে তিনটায়।
‘জয় বাংলা কনসার্ট’-এর শিল্পী ব্যবস্থাপনায় আছেন মো. রাজু আহমেদ। তিনি জানিয়েছেন, এই কনসার্টে গান করবে ওয়ারফেজ, শিরোনামহীন, লালন, ক্রিপটিক ফেইট, শূন্য, নেমেসিস ও আর্বোভাইরাস।
টিকিট নয়, ‘জয় বাংলা কনসার্ট’ উপভোগ করার জন্য আগ্রহীদের www.ticket.youngbangla.org এই ওয়েব ঠিকানায় নিবন্ধন করতে হবে।
নিবন্ধন করা যাবে ৫ মার্চ পর্যন্ত।