'ঝামেলা আনলিমিটেড' ও সমরজিৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধারাবাহিক নাটকের সূচনাসংগীত গাইলেন সংগীতশিল্পী সমরজিৎ রায়। নাটকের নাম ঝামেলা আনলিমিটেড। এটি পরিচালনা করেছেন শামীম জামান।
নাটকের সূচনাসংগীত গাওয়া প্রসঙ্গে সমরজিৎ বললেন, দেশে ও দেশের বাইরে গান নিয়ে বেশ কিছু কাজ করলেও এ দেশে নাটকের সূচনাসংগীত গাওয়ার অভিজ্ঞতা প্রথম হলো।
‘ঝামেলা আনলিমিটেড’ শিরোনামের গানটি লিখেছেন রেজা শানু এবং সুর করেছেন জে কে মজলিশ। এই নাটকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, মোশাররফ করিম, আ খ ম হাসান, ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু, প্রভা, সোনিয়া হোসেন প্রমুখ। নাটকটি শিগগিরই আরটিভিতে প্রচারিত হবে।