'ঝুম বরষায়' পিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানভীর তারেকের ‘ঝুম বরষায়’ গানের ভিডিওতে মডেল হয়েছেন জান্নাতুল ফেরদৌস পিয়া।
তানভীর তারেকের ‘ঝুম বরষায়’ গানের ভিডিওতে মডেল হয়েছেন জান্নাতুল ফেরদৌস পিয়া।

‘ঝুম বরষায়’ শিরোনামের রোমান্টিক গানের মডেল হলেন বর্তমান সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। জাহিদ আকবরের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুণ কণ্ঠশিল্পী ও সংগীতপরিচালক তানভীর তারেক।
এরই মধ্যে তরুণ নির্মাতা ইয়ামিন এলানের নির্দেশনায় ঢাকার বেশ কয়েকটি লোকেশনে ‘ঝুম বরষায়’ গানের ভিডিওর শুটিং করা হয়েছে। বর্ষা মৌসুম ও ঈদ উপলক্ষে শিগগির দেশের প্রায় সবকটি স্যাটেলাইট টিভি চ্যানেল ও ইউটিউবে গানটির ভিডিও মুক্তি দেওয়া হবে।
‘ঝুম বরষায়’ গানের ভিডিও সম্পর্কে পিয়া বলেন, ‘তানভীর ভাইকে এই গানের ভেতর দিয়ে অন্যভাবে চিনলাম। সচরাচর তাঁর বিভিন্ন টিভি শোতে ইন্টারভিউতে বসেছি। আর এই গানে তিনি আমার কো-আর্টিস্ট। গানটিও চমৎকার। ভারতে আমার হিন্দি ভিডিও রিলিজের পর দীর্ঘদিন পর নতুন কোনো মিউজিক ভিডিওতে কাজ করলাম।’
‘ঝুম বরষায়’ মিউজিক ভিডিওটি এখন সম্পাদনার টেবিলে। খুব শিগগিরই গানটির ভিডিও দেশের প্রায় সবকটি টিভি চ্যানেলসহ শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে।