'ডলারখোর' এমা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমা স্টোন
এমা স্টোন

ক্যারিয়ারের ঊর্ধ্বমুখী গ্রাফের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাঁর বাজারদরও। এমা স্টোন ইদানীং ছবিতে সই করতে মিলিয়ন ডলারের পারিশ্রমিক হাঁকছেন বটে। তাই বলে তাঁকে অর্থখোর বলাটাও তো অন্যায়। না, অন্যায়ের কিছু হবে না। হলিউড তারকা নিজেই স্বাচ্ছন্দ্যে নিজেকে ‘ডলারখোর’ বলে মেনে নিচ্ছেন!
প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে কাজ করেছেন এমা। উইল বাটলারের ‘অ্যানা’ শিরোনামের এই মিউজিক ভিডিওর ধরনটাই খ্যাপাটে। এমাও পাগলামির চূড়ান্ত করেছেন। সেই পাগলামি কাণ্ডকারখানার তালিকায় আছে গপগপ করে ডলার খেয়ে ফেলা। পুরো মিউজিক ভিডিওর দৃশ্যায়ন হয়েছে একটি বিশাল প্রমোদতরিতে।
নতুন ছবি লা লা ল্যান্ড-এর কাজের ফাঁকে এই মিউজিক ভিডিওটি করেছেন এমা। শুধু ‘ডলার’ খেয়েছেন বলেই নয়, দুর্দান্ত নেচেই প্রথম মিউজিক ভিডিও দিয়ে সবার মনও জিতেছেন। ডেইলি মেইল।