'তুই হবি আমার প্রিয়জন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিলন মাহমুদ ও নুসরাত জান্নাত
মিলন মাহমুদ ও নুসরাত জান্নাত

বেশ কিছুদিন আগেই প্রকাশিত হয়েছিল কণ্ঠশিল্পী মিলন মাহমুদের অ্যালবাম ‘প্রিয়জন’। ঈদুল আজহা উপলক্ষে নির্মিত হলো অ্যালবামের প্রিয়জন গানটির ভিডিও। সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘তুই হবি আমার প্রিয়জন’ গানের সেই ভিডিওটি।
গানটিতে মডেল হয়েছেন শিল্পী মিলন মাহমুদ ও নৃত্যশিল্পী নুসরাত জান্নাত। সাভারের গলফ ক্লাবসহ বেশ কয়েকটি জায়গায় ভিডিও ধারণ করা হয়েছে বলে জানালেন নির্মাতা গৌতম ঘোষ। শিল্পী মিলন মাহমুদ শুধুই বললেন, ‘দেখুন, আপনাদের ভালো লাগবে ভিডিওটি।’
মডেল নুসরাত জান্নাত বুলবুল লতিকলা একাডেমির নাচের প্রশিক্ষক। নাচ শেখানোর পাশাপাশি তিনি মডেলিং, উপস্থাপনা ও টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন।