'তুমি যাকে ভালোবাসো'র শিল্পী গাইলেন জয়ের সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইমন চক্রবর্তী ও জয় শাহরিয়ার
ইমন চক্রবর্তী ও জয় শাহরিয়ার

কলকাতা থেকে মুক্তি পাওয়া ‘প্রাক্তন’ সিনেমায় ‘তুমি যাকে ভালোবাসো’ গানটি গেয়েছিলেন শিল্পী ইমন চক্রবর্তী। বেশ জনপ্রিয়তা পেয়েছে গানটি। কলকাতার এ শিল্পী সম্প্রতি গাইলেন বাংলাদেশের শিল্পী জয় শাহরিয়ারের সঙ্গে।
বাংলাদেশের গীতিকার রবিউল ইসলামের লেখা ‘মন খারাপের আকাশ’ গানটির সুর করেছেন জয় শাহরিয়ার। কদিন আগে গানটি রেকর্ড করা হয়েছে। গানটির ব্যাপারে তিনি বলেন, ‘ইমনের কণ্ঠটা অন্য রকম। আমার খুব ভালো লেগেছে। তাই তাঁর জন্য একটা গান করলাম। আর আমার গান যারা শোনেন, তাঁরা এ গানে একটু ভিন্ন ছোঁয়া পাবেন।’
জয় শাহরিয়ার জানিয়েছেন, নতুন বছরের প্রথম দিনে আজব রেকর্ডস-এর ব্যানারে গানটি প্রকাশ করা হবে।