'দুই বাংলার গান' নিয়ে ধারাবাহিক আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দুই বাংলার গান’ ধারাবাহিক কনসার্টটির নিয়মিত টিকিট অনলাইনে বিক্রি করবে সহজ ডটকম। এ উপলক্ষে আজ দুপুরে উভয় পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।
‘দুই বাংলার গান’ ধারাবাহিক কনসার্টটির নিয়মিত টিকিট অনলাইনে বিক্রি করবে সহজ ডটকম। এ উপলক্ষে আজ দুপুরে উভয় পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।

দুই বাংলার জনপ্রিয় শিল্পীদের নিয়ে ধারাবাহিক সংগীত আয়োজনের উদ্যোগ নিয়েছে অন্তর শোবিজ। আগামী ২৩ নভেম্বর ‘দুই বাংলার গান’ শীর্ষক ধারাবাহিক কনসার্টের প্রথম আয়োজনে থাকছে ভারতের শিল্পী অনুপম রায়, বাংলাদেশের পা​রভেজ ও ন্যানসির পরিবেশনা। অনুষ্ঠানটির শিরোনাম ‘ক্যাচ অনুপম রায় লাইভ ইন ঢাকা’। বসুন্ধরা কনভেনশন সেন্টারে ওই দিন সন্ধ্যা ৭টায় শুরু হবে অনুষ্ঠান। অনুষ্ঠানটির টিকিট অনলাইনে বিক্রি করবে সহজ ডটকম।
অন্তর শোবিজের আয়োজনে ‘দুই বাংলার গান’ ধারাবাহিক কনসার্টটির নিয়মিত টিকিট অনলাইনে বিক্রি করবে সহজ ডটকম। এ উপলক্ষে আজ দুপুরে উভয় পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর হবে। রাজধানীর বনানীতে সাকিব’স ডাইনে এই আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন অন্তর শোবিজ লিমিটেডের চেয়ারম্যান স্বপন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক নাসরিন চৌধুরী, সহজ ডটকমের ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদির, চিফ টেকনোলজি অফিসার সন্দীপ দেবনাথ, বিক্রয় প্রধান শাকিল রহিম, সংগীত শিল্পী পারভেজ প্রমুখ।
‘অটোগ্রাফ’ ছবির ‘আমাকে আমার মতো থাকতে দাও’ গানটি গেয়ে রাতারাতি জনপ্রিয়তা পান অনুপম। এরপর কলকাতার অনেক ছবির গান লিখেছেন, গেয়েছেন ও সুর করেছেন তিনি। এ বছর ‘পিকু’ ছবির মাধ্যমে বলিউডে সংগীত পরিচালক হিসেবে অভিষেক হয়েছে তাঁর। অনুপম রায়ের সঙ্গে ‘চোরাবালি’ ছবির শিরোনাম-গানে কণ্ঠ দেন ন্যানসি। এর কথা, সুর ও সংগীত ছিলো অনুপমের।