'দেয়ালে দেয়ালে' নিয়ে আশাবাদী মিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিনার রহমান। ছবি: সুমন ইউসুফ
মিনার রহমান। ছবি: সুমন ইউসুফ

তিনটি গান নিয়ে মিনার রহমানের নতুন ইপি প্রকাশিত হতে যাচ্ছে। ‘দেয়ালে দেয়ালে’ নামের এই ইপি’র টাইটেল গানটি নিয়ে ভীষণ আশাবাদী মিনার রহমান। আজ দুপুরে প্রথম আলোর সঙ্গে আলাপে তেমনটাই জানালেন এই গায়ক ও সংগীতপরিচালক।
ঈদকে সামনে রেখে সিডি চয়েসের ব্যানারে আসছে তাঁর নতুন ‘দেয়ালে দেয়ালে’। এতে ‘দেয়ালে দেয়ালে’ ছাড়াও আছে ‘একটু বাউন্ডুলে’ এবং ‘এতটা ভালোবাসি’ গান দুটি। সবগুলো গানের কথা লিখেছেন রবিউল ইসলাম। কণ্ঠের পাশাপাশি সুরও দিয়েছেন মিনার। সংগীতায়োজনে ইমন চৌধুরী। গানগুলো শোনা যাবে শুধু জিপি মিউজিকে। ‘দেয়ালে দেয়ালে’। এতে ‘দেয়ালে দেয়ালে’ ছাড়াও আছে ‘একটু বাউন্ডুলে’ এবং ‘এতটা ভালোবাসি’ গান দুটি। সবগুলো গানের কথা লিখেছেন রবিউল ইসলাম। কণ্ঠের পাশাপাশি সুরও দিয়েছেন মিনার। সংগীতায়োজনে ইমন চৌধুরী। গানগুলো শোনা যাবে শুধু জিপি মিউজিকে।
অ্যালবামটি প্রসঙ্গে মিনার বলেন, ‘গানগুলো ভালো। কথাগুলো পছন্দ হয়েছে। শ্রোতাদেরও ভালো লাগবে।’
মিনার এও বলেন, ‘এবারের ঈদে আমার আরেকটি নতুন গান প্রকাশিত হতে যাচ্ছে।  ‘সময়’ শিরোনামের এই গানটির ভিডিও করব। আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর এই গানটির ভিডিওচিত্রের শুটিং করব। এই গানটি নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড।’
ইমন চৌধুরী বলেন, ‘মিনারের সুর ও কণ্ঠ এবং আমার সংগীতায়োজন—সব মিলিয়ে এই কাজটি করার অভিজ্ঞতা একেবারেই অন্যরকম। আমার বিশ্বাস গানগুলো শ্রোতারা ভালোভাবেই গ্রহণ করবেন।’
কিছুদিনের মধ্যে এই ইপি থেকে একটি গানের ভিডিও প্রকাশ করা হবে বলেও জানান তিনি।