'প্রাণের খেলা'য় রবীন্দ্রনাথের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্রাণের খেলা’য় গাইছেন শামা রহমান
‘প্রাণের খেলা’য় গাইছেন শামা রহমান

গুরুত্বপূর্ণ দুই কবিকে স্মরণ করা হলো তাঁদের গানের মধ্য দিয়ে। গেল বৈশাখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং জ্যৈষ্ঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী ছিল। সেই দিনগুলো স্মরণ করে এই আয়োজন করেছিল বেঙ্গল ফাউন্ডেশন। গত মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এই আয়োজনে রবীন্দ্রনাথের গান শুনিয়েছেন দুই শিল্পী। অনুষ্ঠানে শামা রহমান শোনালেন ‘আজ যেমন ক’রে গাইছে আকাশ’, ‘ওগো তুমি পঞ্চদশী’, ‘ভুবনজোড়া আসনখানি’, ‘আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে’, ‘ছায়া ঘনাইছে বনে বনে’, ‘লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি’সহ আরও কয়েকটি গান।
শিল্পী মহিউজ্জামান চৌধুরী শুনিয়েছেন, ‘ওই জানালার কাছে বসে আছে’, ‘দৈবে তুমি কখন নেশায় পেয়ে’, ‘একদা তুমি, প্রিয়ে’, ‘তুমি রবে নীরবে’, ‘আমায় দাও গো ব’লে’ গানগুলো।
এর আগে গত ২৮ মে সন্ধ্যায় এই একই আয়োজনে শিল্পী শারমিন সাথী ইসলাম ও ইয়াকুব আলী খান শুনিয়েছিলেন নজরুলের গান।