'বাতিঘর' প্রকাশ হলো বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বাতিঘর’ অ্যালবামের প্রচ্ছদ
‘বাতিঘর’ অ্যালবামের প্রচ্ছদ

ওপার বাংলার প্রথিতযশা রবীন্দ্রসংগীতশিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার। এবার বাংলাদেশ থেকে বের হলো তাঁর একটি একক অ্যালবাম। অ্যালবামের নাম ‘বাতিঘর’। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে অ্যালবামটি প্রকাশ করেছে লেজার ভিশন।

নতুন এই অ্যালবামে জনপ্রিয় আটটি রবীন্দ্রসংগীত রয়েছে। অ্যালবামের সংগীতায়োজন করেছেন কলকাতার সংগীত পরিচালক ময়ূখ-মৈনাক। অ্যালবামটির উল্লেখ্যযোগ্য কয়েকটি গান হলো ‘আমার দোসর যে জন ওগো’, ‘আমি কেবলই স্বপন করেছি বপন’, ‘যে রাতে মোর দুয়ারগুলি’, ‘ডাকব না’।

রবীন্দ্রভক্ত–শ্রোতাদের কাছে অ্যালবামের গানগুলো ভালোলাগবে, এমনটাই বিশ্বাস শুভপ্রসাদ নন্দী মজুমদারের।