'বেসামাল' ঝিলিক ও ইমরান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গানের নাম ‘বেসামাল’। গেয়েছেন ঝিলিক ও ইমরান। গত ঈদুল আজহায় এটি প্রকাশ পায় ঝিলিকের প্রথম প্রেম অ্যালবামে। ‘বেসামাল’ এই অ্যালবামেরই গান। এর মিউজিক ভিডিও এবার প্রকাশ পেল। ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন। গানের দুই শিল্পীকেই দেখা যাবে ভিডিওতে মডেল হিসেবে। ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে। নতুন এ মিউজিক ভিডিও নিয়ে ঝিলিক বললেন, ‘আমার প্রথম প্রেম অ্যালবামের প্রথম কোনো গানের মিউজিক ভিডিও নির্মাণ হলো। এটা আমার জন্য অনেক আনন্দের।’ ‘বেসামাল’ গানটি লিখেছেন ফয়সাল রাব্বিকিন। সুর ও সংগীতায়োজন ইমরানের। ঝিলিক জানান, আরটিভিতে গানটির প্রচার শুরু হয়েছে সম্প্রতি। আগামী দিনে আরও কয়েকটি চ্যানেলে দেখা যাবে ‘বেসামাল’। ঝিলিক ও ইমরান দুজনই চ্যানেল আই সেরাকণ্ঠ বিজয়ী শিল্পী।