'ভালোবাসা ব্যথা দেয়'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এত দিন খুব রংচঙে খবর বেরিয়েছে মার্কিন মডেল বেলা হাডিড ও গায়ক দ্য উইকেন্ডের সম্পর্ক ভাঙা নিয়ে। দ্য উইকেন্ড আবার সংগীত তারকা সেলেনা গোমেজের সঙ্গে বেঁধেছেন ভালোবাসার জুটি। বেলা চুপচাপই ছিলেন। সবাই ভেবেছে, বেলা খুব শক্ত মেয়ে, সহজেই মনকে মানিয়ে নেবেন। তবে এবার মুখ খুলেছেন ২০ বছর বয়সী এই মডেল।
সম্প্রতি ‘ভোগ টিন’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ভালোবাসা তাঁকে ব্যথিত করেছে। নিজের অভিজ্ঞতা থেকে ভক্তদের পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘কিছু সময়ের জন্য এটা একটু কঠিন হবে। ভালোবাসা কষ্ট দেয়, কিন্তু এ থেকে নিজেকে টেনে তুলতে হবে।’
তবে উইকেন্ডকে হয়তো কিছুতেই ভুলতে পারবেন না বেলা। তিনি বলেন, ‘আমি সব সময় তাঁকে শ্রদ্ধা করে যাব এবং সব সময় তাঁকে ভালোবেসে যাব।’ এখনো নাকি তাঁরা দুজন ভালো বন্ধু।
পিপল