'ভুবন মাঝি'তে গাইলেন বুশরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টুডিওতে বুশরা
স্টুডিওতে বুশরা

‘ভুবন মাঝি’ ছবিতে গাইলে তরুণ সংগীতশিল্পী বুশরা শাহরিয়ার। সম্প্রতি নিকেতনের একটি রেকর্ডিং স্টুডিওতে ‘আমি বোতলে পুরেছি কান্না’ গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি।
এবারই প্রথম বড় পর্দার জন্য গান করলেন বুশরা। এর আগে ক্রিকেট নিয়ে ও এস আই টুটুল, বাপ্পা মজুমদারের সঙ্গে দ্বৈতকণ্ঠে গাওয়ার অভিজ্ঞতা হয়েছিল তাঁর। বুশরা বলেন, ‘বড় পর্দায় প্রথম গানটিই গাইলাম মুক্তিযুদ্ধের ছবিতে। একই সঙ্গে পেয়েছি কলকাতার নামকরা সংগীত পরিচালককে। আমি ভাগ্যবান। আমার জন্য অনেক বড় পাওয়া এটি।’ তিনি জানান, এটি একটু ভিন্ন আঙ্গিকের গান। গণসংগীত বলে মনে হতে পারে দেশপ্রেমের এই গানটিকে। সাম্প্রতিক সময়ে দেশের মধ্যে যে অস্থিরতা বিরাজ করছে, গানটির কথার সঙ্গে সেসব অনেকটাই মিলে যায়।

‘আমি বোতলে পুরেছি কান্না’ গানটি লিখেছেন সপ্তার্য ভৌমিক, সুর করেছেন বিপুল। সংগীত পরিচালনা করেছেন কলকাতার কালিকা প্রষাদ। ‘ভুবন মাঝি’ ছবিটি পরিচালনা করছেন ফখরুল আরেফিন খান।