'ভয়ংকর সুন্দর'-এ প্রিন্স মাহমুদ ও মমতাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঁা থেকে: প্রিন্স মাহমুদ, মমতাজ ও অনিমেষ আইচ
বঁা থেকে: প্রিন্স মাহমুদ, মমতাজ ও অনিমেষ আইচ

অনিমেষ আইচের প্রথম ছবি জিরো ডিগ্রিতেজেমসের গাওয়া একটি গান সুর করেছিলেন প্রিন্স মাহমুদ। অনিমেষ আইচের দ্বিতীয় ছবিতে তাঁর সুর থাকবে না? জবাবটি জানা গেল গত সোমবার। সেদিন অনিমেষের নতুন ছবি ভয়ংকর সুন্দর-এর জন্য একটি গান তৈরি করলেন প্রিন্স মাহমুদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী মমতাজ। লিখেছেন আসিফ ইকবাল।

প্রথমবারের সঙ্গে মমতাজের জন্য কোনো গানের সুর করলেন প্রিন্স মাহমুদ। ‘মমতাজের গায়কি ও সারল্য অসাধারণ’—এভাবেই জানালেন সেই অনুভূতিও।

অনিমেষ আইচ বললেন, ‘এমন একটা গানের পরিকল্পনা করা হয়েছে বেশ কয়েক মাস ধরে। প্রিন্স ওর মতো করে সুর করতেই একটু সময় নিয়েছিল। শেষ অবধি গানটা ভালো হয়েছে।’

কয়েক দিন আগে ভয়ংকর সুন্দর ছবির প্রথম ঝলক প্রকাশ করা হয়। পরিচালক জানালেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে মুক্তির পরিকল্পনা রয়েছে ছবিটির। এতে অভিনয় করেছেন অভিনেত্রী ভাবনা ও ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা পরমব্রত।