'মন বালিকা' সিঁথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঁথি সাহা l ছবি: প্রথম আলো
সিঁথি সাহা l ছবি: প্রথম আলো

বাজারে এসেছে সংগীতশিল্পী সিঁথি সাহার চতুর্থ একক অ্যালবাম মন বালিকা। কিছুদিন আগে অনুষ্ঠিত এমআইবি-গানমেলায় অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়। মন বালিকায় রয়েছে সাতটি গান। লিখেছেন মুজিব পরদেশী, কবির বকুল, জুলফিকার রাসেল, গুঞ্জন রহমান ও সোমেশ্বর অলি। গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন মুজিব পরদেশী, তানভীর আলম সজীব, ইবরার টিপু, বেলাল খান ও সিঁথি সাহা নিজে। সিঁথি জানান, অ্যালবামের গান বাছাইয়ের জন্য তিনি বিভিন্ন আঙ্গিকের সুর ও ঘরানাকে প্রাধান্য দিয়েছেন। মন বালিকা অ্যালবামটি বাজারে এনেছে সংগীতা।