'মনবাকসো'তে ওঁরা সবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনা, এলিটা
কনা, এলিটা
সোমলতা, রূপঙ্কর
সোমলতা, রূপঙ্কর

অঞ্জন দত্ত পরিচালিত মনবাকসো ছবির গানগুলোতে কণ্ঠ দেবেন ভারত ও বাংলাদেশের সংগীতশিল্পীরা। বাংলাদেশ থেকে এই ছবিতে গান করবেন এলিটা ও কনা। সঙ্গে থাকবে ব্যান্ড দল চিরকুট। ভারত থেকে থাকছেন অনুপম, রূপঙ্কর, সোমলতা ও রূপম ইসলাম।
থিম সংসহ থাকবে মোট ছয়টি গান। এর মধ্যে ‘এই মন শহর’ শিরোনামে থিম সংটি গাইবেন অনুপম ও কনা। এ ছাড়া ‘এই মেয়ে কোথায় যাচ্ছ? তোমার কি আছে মন খারাপের বাকসো’ গানটিতে কণ্ঠ দেবেন এলিটা। ‘মনটা আমার ছেঁড়া কাগজ’ গানটি শোনা যাবে কনার গলায়। ‘তুমি কোথায়’ শিরোনামের গানটি গাইবেন রূপম ইসলাম। চিরকুট গাইবে ‘আড়ি নেবে নাকি ভাব’ শিরোনামের গান। আরেকটি গান ‘তোমাকে শুনব বলে’ যৌথভাবে গাইবেন রূপঙ্কর ও সোমলতা। ছবির সংগীত পরিচালনা করছেন নীল দত্ত।
‘মনবাকসোতে যেমন দুই দেশের অভিনয়শিল্পীদের একসঙ্গে দেখা যাবে, গানের ক্ষেত্রেও আমরা তেমনি বাংলাদেশ ও ভারতীয় শিল্পীদের মিশ্রণ ঘটাতে চেয়েছি।’ সংগীতশিল্পীদের প্রসঙ্গে ছবির প্রযোজক, চিত্রনাট্যকার ও গানগুলোর রচয়িতা তুষার আবদুল্লাহ বলছিলেন কথাগুলো। তিনি জানান, আগামী অক্টোবর থেকেই গানগুলোর রেকর্ডিং শুরু হবে এবং ছবি মুক্তির আগে বাজারে আসবে এর অডিও অ্যালবাম।