'মিরচি মিউজিক অ্যাওয়ার্ড' পাচ্ছেন রুনা লায়লা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের এফএম রেডিও স্টেশন মিরচি। প্রতিবছর তারা আয়োজন করে ‘মিরচি মিউজিক অ্যাওয়ার্ড’। এ বছর এই আসরে সম্মাননা দেওয়া হবে উপমহাদেশের জনপ্রিয় সংগীত তারকা রুনা লায়লাকে। আন্তর্জাতিক অঙ্গনের সংগীতে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে তাঁকে। ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় কলকাতার নজরুল মঞ্চে তাঁর হাতে পুরস্কারটি তুলে দেওয়া হবে। রুনা লায়লা বলেন, ‘গত সোমবার পুরস্কারের খবর পেয়েছি। ব্যক্তিগতভাবে সম্মান প্রাপ্তির পাশাপাশি এ ধরনের পুরস্কার আমাদের দেশের জন্যও বড় অর্জন।’