'মেলায় যাই রে' এবার এবিসিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈশাখ মানেই ফিডব্যাক ব্যান্ডের ‘মেলায় যাই রে’ গানটি নতুন করে শোনা। নতুন বছরে এই সুযোগটি করে দিচ্ছে দেশের জনপ্রিয় এফএম স্টেশন এবিসি রেডিও ৮৯.২। আজ রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত এবিসি রেডিওতে ‘এবিসি স্টুডিও লাইভ’ অনুষ্ঠানে সরাসরি গান শোনাবে ফিডব্যাক ব্যান্ড। তিন ঘণ্টাব্যাপী এই সরাসরি পরিবেশনায় ‘মেলায় যাই রে’ গানটির পাশাপাশি তারা শোনাবে নতুন-পুরোনো অনেক গান।
এবিসি রেডিওর এদিনের প্রতিটি অনুষ্ঠানেই থাকবে বৈশাখী আমেজ।