'শাশ্বত বঙ্গবন্ধু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনামুল কবির
এনামুল কবির

সুরে সুরে জাতির পিতাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে প্রকাশ পেয়েছে শাশ্বত বঙ্গবন্ধু। অ্যালবামের গানগুলো গেয়েছেন এনামুল কবির। প্রতিটি গানের সঙ্গে রয়েছে মিউজিক ভিডিও। অ্যালবামের ভিডিও প্রসঙ্গে এনামুল কবির বলেন, ‘বঙ্গবন্ধুর বিভিন্ন ফুটেজ ব্যবহার করেছি, যেগুলো বেশ দুর্লভ।’

অ্যালবামে গান রয়েছে আটটি। পরিচিত গানগুলোর মধ্যে রয়েছে ‘যদি রাত পোহালে শোনা যেত’, ‘শোন একটি মুজিবরের থেকে’, ‘বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ’সহ বেশ কিছু গান। অ্যালবামটি প্রকাশ করেছে সুরের মেলা।