'সারেগামাপা' জিতলেন জীমূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের মতো শেষ হলো ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় গানের রিয়েলিটি শো ‘সারেগামাপা’। ২০১৬-১৭ সেশনের এই আয়োজনে এবার জয়ী হয়েছেন জীমূত রায়। রানারআপ হয়েছেন শুভশ্রী ও দ্বিতীয় রানারআপ সুদয়। গত শনিবার এই ফলাফল ঘোষণা করা হয়।
সারেগামাপা প্রচারিত হয় ভারতীয় বাংলা চ্যানেল জি বাংলায়। এতে এবার বিচারকের দায়িত্ব পালন করেছেন সংগীতশিল্পী কুমার শানু, সংগীত পরিচালক শান্তনু মৈত্রী, জিৎ গাঙ্গুলি ও সংগীতশিল্পী পলক মুঞ্চাল। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। সারেগামাপার এবারের আসরে বিভিন্ন সময় অংশ নিয়েছেন বাংলাদেশের অনেক জনপ্রিয় শিল্পী। অনুষ্ঠানের বিশেষ পর্বে গান পরিবেশন করেছে জলের গান, সিঁথি। এর একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানও।