'সোনার কাঠি'তে গাইলেন এন্ড্রু কিশোর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কিছুদিন পর নতুন একটি চলচ্চিত্রে গান গেয়েছেন সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। নতুন এই ছবির নাম সোনার কাঠি। পরিচালনা করছেন মাহমুদ নিয়াজ। ‘ভালোবাসি আয় সখী, পরানে পরান রাখি’ গানটির কথা ও সুর করেছেন অতনু তিয়াস। সংগীত পরিচালনা করেছেন অটমনাল মুন।
এন্ড্রু কিশোর বলেন, ‘আমরা গানের কথা শুনেই বুঝতে পারি কেমন হবে। এই গানটি অন্য রকম। মনে হচ্ছে গানটি সবার মুখে মুখে থাকবে।’
মাহমুদ নিয়াজ বলেন, সোনার কাঠি চলচ্চিত্রে নতুন শিল্পীরা অভিনয় করবেন। এখন চলছে বিশেষ প্রশিক্ষণ। আগামী মার্চে শুরু হবে শুটিং।