'স্কটিশ' সুইফট

এক সুইফটকে নিয়ে গর্ব করে আইরিশরা। সে দেশের জোনাথন সুইফট লিখেছিলেন গালিভার’স ট্রাভেলস। এবার স্কটিশদের গর্ব করার মতো আরেক সুইফটকে পাওয়া যাচ্ছে। টেলর সুইফট!
মার্কিন এই সংগীত তারকা শিগগিরই স্কটিশ বধূ হতে চলেছেন। হবু স্বামী হিসেবে ক্যালভিন হ্যারিসকেই শুধু নয়, সুইফট বরণ করে নিয়েছেন স্কটিশ সংস্কৃতি আর ভাষাও। নিজেকে ‘স্কটিশ’ হিসেবে গড়ে তুলতে চেষ্টার কমতি নেই তাঁর। প্রথম ধাপ হিসেবে শিখছেন স্কটিশ ভাষা। সুইফটের ইচ্ছা, এ বছরের শেষে যখন হ্যারিসের বাবা-মায়ের সামনে হাজির হবেন, তাঁদের সঙ্গে যেন পুরো স্কটিশ ভাষায় কথা বলে মুগ্ধ করে দিতে পারেন।
ভাষাটা শিখতে চান আরেকটি কারণে। হৃদয়ের সবচেয়ে কাছের মানুষটির ভাষা না জানলে যে সে-ও কিছুটা অচেনা থেকে যায়। স্কটিশ ভাষা শিখতে হ্যারিসই সবচেয়ে বেিশ সাহায্য করছেন। পাশাপাশি নানা টিভি অনুষ্ঠানও দেখছেন সুইফট। কে জানে, শিগগিরই হয়তো স্কটিশ ভাষায় আস্ত একটা গানও লিখে ফেলবেন! এএনআই।