এগিয়ে বিজেপির রুদ্রনীল–রুপা, পিছিয়ে তৃণমূলের রাজ–সায়ন্তিকা

এগিয়ে আছেন রুদ্রনীল ঘোষ; রাজ চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা পিছিয়ে আছেনকোলাজ

বিজেপি না তৃণমূল—পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসছে কোন দল? এখন পর্যন্ত প্রাথমিক গণনায় বিজেপি এগিয়ে আছে।

বিজেপির তারকা প্রার্থীরাও এগিয়ে আছেন। বিজেপির প্রার্থীদের মধ্যে রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়, রুপা গাঙ্গুলি এগিয়ে রয়েছেন।

অন্যদিকে তৃণমূলের প্রার্থীদের মধ্যে রাজ চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা পিছিয়ে আছেন।

শিবপুরে লড়ছেন রুদ্রনীল ঘোষ। প্রাথমিক ফলে এগিয়ে আছেন তিনি। তৃণমূলের প্রার্থী রানা চট্টোপাধ্যায়ের থেকে ৫ হাজার ৫৯৬ ভোটে এগিয়ে আছেন রুদ্রনীল।
শ্যামপুরে লড়ছেন হিরণ চট্টোপাধ্যায়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী নদেবাসী জানা, শেখ মনজুর আলম, অসিত বরণ সাউয়ের চেয়ে এগিয়ে আছেন হিরণ।

আরও পড়ুন

সোনারপুর দক্ষিণে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী লাভলি মৈত্রর চেয়ে ১০ হাজার ভোটে এগিয়ে আছেন রুপা গাঙ্গুলি।

তৃণমূলের প্রার্থীদের মধ্যে এগিয়ে আছেন অভিনেতা সোহম চক্রবর্তী। করিমপুর বিধানসভা কেন্দ্রের সোহম চক্রবর্তী ১৪ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন।
ব্যারাকপুর থেকে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী পিছিয়ে আছেন। এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচী।

পিছিয়ে রয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়; তাঁকে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছেন সজল ঘোষ। প্রথম রাউন্ডের গণনা শেষে দুই হাজার ভোটে পিছিয়ে রয়েছেন সায়ন্তিকা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা অবলম্বনে