চুম্বন, প্রেম থেকে ঝগড়া, ‘বিগ বস’–এ আলোচিত কে এই নন্দিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়ের শুরুটা হয়েছিল ছোট পর্দায়। একের পর এক ধারাবাহিকে কাজ করে তৈরি করেছিলেন পরিচিতি। কিন্তু ‘বিগ বস বাংলা ৩’–এ এসে তাঁকে নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। সহপ্রতিযোগীকে ঘোড়া থেকে ফেলে আহত করার অভিযোগ, রাজবীর দের সঙ্গে চুম্বন, প্রেম ও ঝগড়া—সব মিলিয়ে আলোচনার কেন্দ্রে নন্দিনী দত্ত। কে এই অভিনেত্রী? কীভাবে তৈরি হলো তাঁর ক্যারিয়ার? ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক ‘এই সময়’ ও ‘সংবাদ প্রতিদিন’ অবলম্বনে

১ / ১৩
টালিউডের অভিনেত্রী নন্দিনী দত্তকে নিয়ে এখন আলোচনা যেন থামছেই না। অভিনয়জীবনে বেশ কয়েকটি জনপ্রিয় বাংলা ধারাবাহিকে কাজ করেছেন তিনি। পেয়েছেন দর্শকের পরিচিতি, অভিনয়ের সুযোগও। তবে সাম্প্রতিক সময়ে তাঁর পরিচয়ের সঙ্গে জুড়ে গেছে আরেকটি বিষয়—বিতর্ক। আর সেই বিতর্কের বড় মঞ্চ ‘বিগ বস বাংলা ৩’। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২ / ১৩
কখনো সহপ্রতিযোগীকে ঘোড়া থেকে ফেলে দেওয়ার অভিযোগ, কখনো রাজবীর দের সঙ্গে ঘনিষ্ঠতা, আবার কখনো ঘরের অন্য সদস্যদের সঙ্গে বাদানুবাদ। প্রতিটি ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় উঠে এসেছে নন্দিনীর নাম। সর্বশেষ ১ নভেম্বর তাঁকে শোর ঘর থেকে বেরিয়ে যেতে দেখা গেলেও পরে জানা যায়, এটি ছিল বিশেষ চমক। তাঁকে পাঠানো হয়েছে সিক্রেট রুমে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৩
নন্দিনী দত্ত কলকাতার মেয়ে। ২০১৯ সালে বাংলা টেলিভিশনে অভিনয়ের মধ্য দিয়ে তাঁর পেশাদার যাত্রা শুরু। প্রথম দিকে খুব বড় কোনো পরিচিতি ছিল না তাঁর। ধীরে ধীরে ধারাবাহিকে কাজ করে নিজের জায়গা তৈরি করেছেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৩
‘এখানে আকাশ নীল’ ধারাবাহিক দিয়ে অভিনয়জীবন শুরু করেন নন্দিনী। এরপর কাজ করেন ‘বসন্ত বিলাস মেসবাড়ি’তে। ধারাবাহিকটির ২০২১ থেকে ২০২২ সালের প্রচারপর্বে ১৯২টি পর্বে অভিনয় করেন তিনি। পরে ‘রামকৃষ্ণা’ ধারাবাহিকে কৃষ্ণা চরিত্রে দেখা যায় তাঁকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৩
টেলিভিশনের পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করেছেন নন্দিনী। ‘বোধন’ সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে তাঁর। এরপর ‘দুই শালিক’ ধারাবাহিকে ঝিলিক চরিত্রে অভিনয় করে পরিচিতি বাড়ে। স্টার জলসার ‘তিতলি’ ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৬ / ১৩
অভিনয়জগতে নিজের জায়গা তৈরি করা সহজ ছিল না নন্দিনীর জন্য। ২০২৫ সালে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তাঁকে দেখে অনেকেরই মনে হয়েছিল, তিনি নাকি ‘হিরোইন ম্যাটেরিয়াল’ নন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে কে
৭ / ১৩
অভিনয়জীবনের একটা পর্যায়ে হতাশ হয়ে পেশা ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন তিনি। প্রতিদিন কাঁদতেন, বাবার বকাঝকাও শুনতে হতো—এমন কঠিন অভিজ্ঞতার কথাও বলেছিলেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৮ / ১৩
নন্দিনীর ব্যক্তিগত জীবন নিয়েও আগে আলোচনা হয়েছে। ‘তিতলি’ ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে অভিনেতা আরিয়ান ভৌমিকের সঙ্গে তাঁর পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে দুজনের প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থে
৯ / ১৩
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাঁদের সম্পর্ক এতটাই গভীর হয়েছিল যে একই ছাদের নিচেও থেকেছেন তাঁরা। আরিয়ানের বাড়িতে নিজেদের জন্য আলাদা ক্লজেট ও মেকআপ রুমও তৈরি করেছিলেন নন্দিনী। তবে ২০২৫ সালে তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসে। কেন সম্পর্ক ভেঙেছিল, সে বিষয়ে দুজনের কেউই বিস্তারিত কিছু জানাননি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
১০ / ১৩
২০২৬ সালের ৩০ আগস্ট শুরু হয় ‘বিগ বস বাংলা ৩’। দীর্ঘ ১০ বছর পর বাংলা টেলিভিশনে ফিরে আসে জনপ্রিয় এই রিয়েলিটি শো। সঞ্চালকের দায়িত্বে রয়েছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
১১ / ১৩
এই প্রতিযোগিতায় অংশ নিয়ে নতুন করে আলোচনায় আসেন নন্দিনী। তবে তাঁর আলোচনায় থাকার অন্যতম কারণ হয়ে ওঠেন ওয়াইল্ড কার্ড প্রতিযোগী রাজবীর দে। রাজবীর ঘরে প্রবেশের পর থেকেই দুজনের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। একসঙ্গে সময় কাটানো, খুনসুটি, অভিমান—সবকিছুই ক্যামেরায় ধরা পড়ে। দর্শকদের একাংশ তাঁদের জুটির নাম দেন ‘রাজনন্দিনী’। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
১২ / ১৩
রাজবীর ও নন্দিনীর ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা আরও বাড়ে সেপ্টেম্বরের শেষ দিকে। ‘বিগ বস’–এর ঘরের ভেতর দুজনের চুম্বনের দৃশ্য প্রচারিত হলে শুরু হয় নতুন বিতর্ক। দর্শকের একাংশ তাঁদের সম্পর্ককে স্বাভাবিক প্রেমের বহিঃপ্রকাশ হিসেবে দেখেছেন। অন্যদিকে অনেকের প্রশ্ন, পারিবারিক দর্শকের জন্য নির্মিত একটি রিয়েলিটি শোতে এ ধরনের ব্যক্তিগত মুহূর্ত প্রচার করা কতটা যুক্তিসংগত। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
১৩ / ১৩
নন্দিনীকে সবচেয়ে বেশি বিতর্কের মুখে ফেলেছে ক্যাপ্টেন্সি টাস্কের একটি ঘটনা। প্রতিযোগীদের কাঠের ঘোড়ায় বসে থাকতে হয়েছিল। অন্যদের লক্ষ্য ছিল কৌশলে প্রতিপক্ষকে ঘোড়া থেকে নামিয়ে দেওয়া। তবে সরাসরি ধাক্কা দেওয়া বা শারীরিকভাবে আঘাত করার বিষয়ে নিষেধাজ্ঞা ছিল। টাস্ক চলার সময় প্রথমে রাজবীরের ঘোড়া উল্টে দেন নন্দিনী। পরে সহপ্রতিযোগী সৃজলা গুহর সঙ্গে কথা বলার সময় তাঁর ঘোড়াটিও উল্টে যায়। এতে মেঝেতে পড়ে যান সৃজলা। ব্যথায় তাঁকে কাঁদতেও দেখা যায়। পরিস্থিতি বিবেচনায় টাস্ক বন্ধ করে তাঁকে চিকিৎসার জন্য পাঠানোর নির্দেশ দেয় কর্তৃপক্ষ। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নন্দিনীর বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। অনেকে তাঁকে শো থেকে বাদ দেওয়ার দাবিও জানান। নন্দিনীর পক্ষ থেকে পরে জানানো হয়, ঘটনাটি ইচ্ছাকৃত ছিল না। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে