শুটিং করছেন ‘সত্যজিৎ’

এ যেন সাক্ষাৎ সত্যজিৎ রায়। শুটিং করছেন। শিল্পীকে দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন। ক্যামেরায় লুক থ্রু করছেন। ‘পথের পাঁচালী’ তৈরির সময়ের সত্যজিৎ রায়ের জীবন নিয়ে ছবি বানাচ্ছেন কলকাতার পরিচালক অনীক দত্ত, নাম ‘অপরাজিত’। ছবিতে সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করছেন জিতু কমল। তাঁর প্রথম লুক প্রকাশ পেয়েছে। ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। দুই বাংলার অনেক সত্যজিৎ–ভক্ত ছবিগুলো শেয়ার করেছেন। দেখে নিই ফেসবুক থেকে সংগৃহীত সেসব ছবি। বাড়তি থাকল সত্যজিৎ রায়, সায়নী ঘোষ, জিতু কমলের আরও কিছু ছবি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৪
সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ তৈরির নেপথ্যের কাহিনিই ছবির উপজীব্য।
২ / ১৪
ছবিতে অবশ্য সরাসরি সত্যজিৎ রায় নামটা বলা হয়নি, চরিত্রটার নাম রাখা হয়েছে অপরাজিত রায়। চরিত্রে দেখা যাবে জিতুকে।
৩ / ১৪
সত্যজিৎ রায় হয়ে উঠতে মেকআপের পাশাপাশি গাল ও থুতনিতে প্রস্থেটিকের সাহায্য নিয়েছেন জিতু। মেকআপ করেছেন সোমনাথ কুণ্ডু
৪ / ১৪
জানা গেছে, শুধু লুকেই মগ্ন থাকতে চান না জিতু; তাঁর মনোযোগ এখন অভিনয়ে। সত্যজিতের ইন্টারভিউ দেখছেন নিয়মিত, তাঁর কথা বলার ধরন খেয়াল করছেন
৫ / ১৪
কলকাতার বিভিন্ন টেলিভিশনে মেগা ধারাবাহিকে নিয়মিত অভিনয় করেন জিতু কমল। এক সাক্ষাৎকারে এ অভিনেতা বলেন, ‘অপরাজিত রায়’ চরিত্রে অভিনয় করতে গিয়ে আক্ষরিক অর্থে রাতের ঘুম উড়ে গিয়েছে
৬ / ১৪
পরিচালক অনীক দত্ত এর আগে ‘ভূতের ভবিষ্যৎ’, ‘আশ্চর্য প্রদীপ’, ‘গ্যাং অব ঘোস্ট’, ‘মেঘনাদবধ রহস্য’ বানিয়েছেন। ‘অপরাজিত’ তাঁর স্বপ্নের প্রকল্প
৭ / ১৪
ছবির একটা অংশের শুট হয়েছে বীরভূমে, বিশেষত বোলপুরের আশপাশে।
৮ / ১৪
ফেসবুকে এ ছবি শেয়ার করে অভিনেতা জিতু কমল লিখেছেন, ‘বলুন দেখি, কোন ছবির শুটিং?
৯ / ১৪
বিজয়া রায়ের ছায়ায় তৈরি বিমলার ভূমিকায় থাকবেন সায়নী ঘোষ
১০ / ১৪
শুটিং স্পটে সত্যজিৎ রায়
১১ / ১৪
‘পথের পাঁচালী’-র শুটিংয়ে মিচেল ক্যামেরার ভিউফাইন্ডারে চোখ রেখে সত্যজিৎ রায়
১২ / ১৪
অভিনেতা জিতুকে এ মুহূর্তে দেখা যাচ্ছে ‘হয়তো তোমারই জন্যে’ ধারাবাহিকে
১৩ / ১৪
সায়নী ঘোষ রাজনীতি ও অভিনয়—দুটিই একসঙ্গে সামলাচ্ছেন
১৪ / ১৪
গুপী গাইন বাঘা বাইন’ ছবির শুটিংয়ে রবি ঘোষকে দৃশ্যে বুঝিয়ে দিচ্ছেন সত্যজিৎ রায়