সেই ভারতীয় অভিনেত্রীর জামিন হয়নি, পাঁচ দিন জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপা দত্ত
ছবি: সংগৃহীত

কলকাতা আন্তর্জাতিক বইমেলা থেকে পকেটমারের অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী রূপা দত্তের জামিন হয়নি। গত রোববার রূপাকে আদালতে তোলা হয়। বিচারকের প্রশ্নের মুখে ভীষণ ভেঙে পড়েন তিনি। তাঁর জবাবে আদালত সন্তুষ্ট হননি বলে তাঁকে ১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পরদিন সোমবার আবার তাঁকে আদালতে তোলা হয়। এদিনও রূপার জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক। তাঁকে আরও ৪ দিন জেলে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।

গত শনিবার রাতে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় টহলরত অবস্থায় পুলিশ সদস্যদের চোখে পড়ে এক অদ্ভুত দৃশ্য। তাঁরা দেখেন, এক নারী একটি মানিব্যাগ ডাস্টবিনে ফেলে চলে যাচ্ছেন। ঘটনাটি দেখে সন্দেহ হয় তাঁদের। তাঁরা ওই নারীকে আটকে জানতে চান, কেন তিনি মানিব্যাগ ফেলে দিলেন। তাঁর জবাবে সন্তুষ্ট না হওয়ায় রূপা দত্ত নামের ওই নারীর ব্যাগে তল্লাশি চালানো হয়। সেখানে আরও বেশ কিছু মানিব্যাগ পাওয়া যায়, সঙ্গে প্রায় ৬৫ হাজার টাকা।

রূপা দত্ত
আরও পড়ুন

সে রাতে জিজ্ঞাসাবাদের জন্য রূপাকে বিধাননগর উত্তর থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ভীষণ ভেঙে পড়েন তিনি। তখনই প্রকাশিত হয় তাঁর পরিচয়। জানা যায়, তাঁর নাম রূপা দত্ত, তিনি পেশায় অভিনেত্রী। টালিউডের একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। এমনকি অভিনয় করেছেন বলিউডের সিরিয়ালেও। টেলিভিশনের পর্দায় পরিচিত মুখ তিনি। সে রাতেই তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেছে টালিউডে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে মন্তব্য করেছেন বেশ কয়েকজন শিল্পী।

আরও পড়ুন