‘আমি কারও সঙ্গে নেই বালুই আমার সঙ্গী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বইমেলায় থাকার কথা ছিল অভিনেত্রী আশনা হাবিব ভাবনার। সেদিকে না গিয়ে হঠাৎই ছুট দিলেন কক্সবাজারে। গমনের হেতু শুটিং নাকি ঘোরাঘুরি, সেটা এখনই বলতে চান না। সময় কাটছে কার সঙ্গে, সেটাও বলতে নারাজ এই অভিনেত্রী। তবে বর্ণিল ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে ভোলেননি এই তারকা।
১ / ১০
নানা ধরনের ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে সব সময়ই আলোচনায় থাকেন ভাবনা। এবার তাঁকে রূপ ছড়াতে দেখা গেল কক্সবাজার সমুদ্রসৈকতে। ছবি: সংগৃহীত
২ / ১০
সঙ্গে কে? এমন প্রশ্নে ভাবনা বললেন, ‘আমি কারও সঙ্গে নেই। বালুই আমার সঙ্গী।’
ছবি: সংগৃহীত
৩ / ১০
সূর্যাস্ত উপভোগ করছেন ভাবনা।
ছবি: সংগৃহীত
৪ / ১০
ভাবনা বললেন, ‘আমার কিছুটা নীরবে ঘুরতে ভালো লাগে। বালুর মধ্যে দারুণ সময় কাটছিল। মুহূর্তটা স্মরণীয় করে রাখতে বালুতেই শুয়ে পড়েছি।’
ছবি: সংগৃহীত
৫ / ১০
ভাবনার লেখা ‘ডানপন্থী কবিতারা’ এবার বইমেলা উপলক্ষে প্রকাশ পেয়েছে। ঘোরাঘুরি শেষে ১১ ফেব্রুয়ারি যোগ দেবেন বইমেলায়।
ছবি: সংগৃহীত
৬ / ১০
ভাবনা নাম লিখিয়েছেন একটি ওয়েব সিরিজে। সেই সিরিজে অভিনয়ের জন্য কিছুটা বিরতি দিচ্ছেন। সেই ফাঁকে সমুদ্রসৈকতে সূর্যের সঙ্গে মিতালি
ছবি: সংগৃহীত
৭ / ১০
‘সমুদ্র দেখলেই আমি সবার আগে ছুটে যাই পানির কাছে। পানিতে পা ভেজাই। এটা আমার শৈশবের অভ্যাস,’ বললেন ভাবনা
ছবি: সংগৃহীত
৮ / ১০
সমুদ্রে নেমে খুশিতে আত্মহারা এই ‘ভয়ংকর সুন্দর’ অভিনেত্রী। এই আনন্দের ভ্রমণ শেষ হচ্ছে শুক্রবার
ছবি: সংগৃহীত
৯ / ১০
সকালে সমুদ্র স্নানে ভাবনা
ছবি: সংগৃহীত
১০ / ১০
ভাবনা সম্প্রতি শেষ করেছেন ওয়েব সিরিজ ‘ওভার ট্রাম্প’ ও সিনেমা ‘যাপিত জীবন’–এর শুটিং। কক্সবাজার থেকে ফিরেই ব্যস্ত হয়ে পড়বেন ডাবিং নিয়ে
ছবি: সংগৃহীত