সাত দিনে ৭ সিনেমা চ্যানেল আইয়ে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চ্যানেল আইয়ে সাতটি চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে এসব সিনেমা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ঈদের দিন প্রচারিত হবে ‘অন্তরাত্মা’। ওয়াজেদ আলী পরিচালিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন শাকিব খান ও দর্শনা বণিক। ঈদের দ্বিতীয় দিনে দেখানো হবে ‘দাগী’। শিহাব শাহীন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা।
ঈদের তৃতীয় দিনে প্রচারিত হবে ‘প্রিয় মালতী’। শঙ্খ দাশগুপ্ত পরিচালিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, আজাদ আবুল কালাম ও শাহজাহান সম্রাট।
ঈদের চতুর্থ দিনে দেখানো হবে ‘ইনসাফ’। সঞ্জয় সমদ্দার পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও শরিফুল রাজ।
ঈদের পঞ্চম দিনে রয়েছে ‘মন যে বোঝে না’। আয়শা সিদ্দিকা পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ ও তমা মির্জা।
ঈদের ষষ্ঠ দিনে প্রচারিত হবে ‘নকশী কাঁথার জমিন’। আকরাম খান পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান, ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, ফারিয়া শামস ও শেওতি।
ঈদের সপ্তম দিনে দেখানো হবে ‘জ্বিন ৩’। কামরুজ্জামান রোমান পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও সজল।