আজ টিভিতে সালমান শাহর ‘সত্যের মৃত্যু নেই’
ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে প্রস্তুত দেশের সব টেলিভিশন চ্যানেল। একক, ধারাবাহিক মিলিয়ে প্রচারের অপেক্ষায় দুই শতাধিক নতুন নাটক। থাকছে চলচ্চিত্র, ম্যাগাজিন, গান, নাচসহ নানা বৈচিত্র্যময় আয়োজন। স্পাই থ্রিলার থেকে ফ্যামিলি ড্রামা—ওটিটিতেও রয়েছে নানা স্বাদের প্রকল্প। এ ছাড়া চ্যানেলগুলোয় রয়েছে বেশ কিছু নতুন সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার, পুরোনো আলোচিত সিনেমার প্রচার। আজ ঈদের তৃতীয় দিন কোন চ্যানেলে কোন সিনেমা প্রচার হবে, সে তথ্যই রইল।
এটিএন বাংলায় সকাল ১০টা ২০ মিনিটে ‘রাজা বাবু’। অভিনয়ে শাকিব, অপু। বেলা ২টা ৩০ মিনিটে ‘নাম্বার ওয়ান শাকিব খান’। বাংলাভিশনে সকাল ১০টা ১০ মিনিটে ‘দাগি’। অভিনয়ে আরফান নিশো, তমা মির্জা। চ্যানেল আইয়ে সকাল ১০টা ১৫ মিনিটে ‘সাবা’। অভিনয়ে মেহজাবীন, রোকেয়া প্রাচী। বৈশাখী টেলিভিশনে বেলা ২টা ৩০ মিনিটে দুই বধূ এক স্বামী। অভিনয়ে মান্না, মৌসুমী, শাবনূর। মাছরাঙায় বেলা ২টা ১০ মিনিটে উৎসব। অভিনয়ে জাহিদ হাসান, জয়া, চঞ্চল।
এনটিভিতে সকাল ১০টা ১৫ মিনিটে ‘জংলি’। অভিনয়ে সিয়াম, বুবলী। বিকেল ৪টা ২০ মিনিটে সুড়ঙ্গ। অভিনয়ে আফরান নিশো, তমা মির্জা। আরটিভিতে সকাল ১০টা ১০ মিনিটে নবাব। অভিনয়ে শাকিব, শুভশ্রী। বেলা ২টা ১০ মিনিটে নায়ক। অভিনয়ে মান্না, পূর্ণিমা। দীপ্ত টিভিতে সকাল ৯টায় তুফান। অভিনয়ে শাকিব, মিমি। বেলা ১টায় দহন। অভিনয়ে সিয়াম, পূজা চেরী। নাগরিক টিভিতে সকাল ৯টা ৩০টা মিনিটে মুখোশ। অভিনয়ে মোশাররফ করিম, পরীমনি।
বেলা ১১টা ৩০ মিনিটে কঠিন প্রতিশোধ। অভিনয়ে শাকিব, অপু। বেলা ২টায় নবাব। অভিনয়ে শাকিব, শুভশ্রী। বিকেল ৫টায় গলুই। অভিনয়ে শাকিব, পূজা চেরী। চ্যানেল নাইনে সকাল ১০টায় ‘সত্যের মৃত্যু নেই’। বেলা ২টায় দিন: দ্য ডে। রাত ৯টায় দাগি। দুরন্ত টিভিতে বেলা ৩টা ও রাত ১০টায় হোটেল ট্রানসিলভেনিয়া ও মায়া দ্য বি: দ্য গোল্ডেন অর্ব।