এনটিভিতে ‘বিদ্রোহে–বিপ্লবে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাত্র–জনতার সাম্প্রতিক গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। বিদ্রোহের সেই উত্তাল দিনগুলোর বীরত্বগাথায় নির্মিত হয়েছে তথ্যচিত্র বিদ্রোহে বিপ্লবে: ছাত্র-জনতার অভ্যুত্থান ২০২৪।
প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তথ্যচিত্রটি নির্মাণ করেছেন রেদওয়ান রনি ও সালেহ সোবহান অনীম। এনটিভিতে আজ বেলা ১টা ৪৫ মিনিটে দেখা যাবে তথ্যচিত্রটি। রাত ১১টা ২০ মিনিটে পুনঃপ্রচারিত হবে তথ্যচিত্রটি।