নাদিয়া কি আসলেই আর্জেন্টিনার সব ম্যাচ গ্যালারিতে বসে দেখছেন

এফএস নাঈম ও নাদিয়া আহমেদ। ছবি: ফেসবুক থেকে

আর্জেন্টিনার সমর্থক অভিনেত্রী নাদিয়া আহমেদ। তিনি আর্জেন্টিনার প্রথম ম্যাচ গ্যালারিতে বসে দেখেছেন। সেই সময় একাধিক ছবিও পোস্ট করেছিলেন। তার পর থেকেই আর্জেন্টিনার খেলা হলে নিয়মিত গ্যালারিতে ফ্রেমবন্দী হওয়া ছবি ফেসবুকে পোস্ট করেন নাদিয়া। এসব ছবি ঘিরে খবরের শিরোনাম হচ্ছেন এই অভিনেত্রী। ভক্তদের প্রশ্ন, আসলেই কি সব ম্যাচ গ্যালারিতে বসে দেখছেন নাদিয়ারা?

এফএস নাঈম ও নাদিয়া আহমেদ। ছবি: ফেসবুক থেকে

পোস্ট করা বেশির ভাগ ছবিতেই নাদিয়ার সঙ্গে তাঁর স্বামী অভিনেতা এফ এস নাঈমকে দেখা গেছে। আর এসব ছবি ঘিরে খবরের শিরোনাম হচ্ছেন তাঁরা। কেউ কেউ লিখেছেন, ‘আবার সরাসরি খেলা দেখলেন নাদিয়া দম্পতি’, কেউ লিখছেন, ‘গ্যালারিতে মেসিদের জয় উদ্‌যাপন দেখলেন নাদিয়া’। এই অভিনেত্রী জানালেন, অনেকেই তাঁর সঙ্গে কথা না বলেই খবর প্রকাশ করেছেন।

এফএস নাঈম ও নাদিয়া আহমেদ। ছবি: ফেসবুক থেকে

নাদিয়া জানান, তিনি সরাসরি সব কটি খেলা দেখেননি। এমনকি আজ আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড ম্যাচের খেলাও দেখেননি। আগের ছবি পোস্ট করেছেন। নাদিয়া বলেন, ‘আগের মতো আজও অনেকেই মনে করেছেন খেলা দেখেছি। এ নিয়ে কেউ কথাও বলেনি আমাদের সঙ্গে, যারা লিখছে লিখুক। তবে আজ আমরা না দেখলেও আমার বোন ও তার জামাই খেলা দেখতে গিয়েছিল।’

আরও পড়ুন
নাদিয়া আহমেদ। ছবি: ফেসবুক থেকে

এর আগে মিসরের সঙ্গে খেলা ছিল আর্জেন্টিনার। সেই ম্যাচ শেষেও ছবি পোস্ট করেছিলেন এই দম্পতি। সেই ছবি ঘিরেও অনলাইনে খবর প্রকাশ হয় তাঁরা সরাসরি খেলা দেখেছেন। তবে সে সময় নাদিয়া বলেছিলেন, ‘আমরা মিসরের সঙ্গে খেলাটি সরাসরি দেখিনি। কিন্তু অনেকেই দেখি নিউজ করেছেন আমরা খেলা দেখেছি। আসলে খেলা দেখার ইচ্ছা থাকলেও টিকিট পাওয়া কঠিন।’

পরবর্তী ম্যাচে আর্জেন্টিনা ও ইংল্যান্ড মুখোমুখি হবে। খেলাগুলো দেখবেন কি না, তা জানতে চাইলে নাদিয়া বলেন, ‘আমাদের টিকিট করা নেই। টিকিট পাওয়া কঠিন। হয়তো আর সরাসরি খেলা দেখা হবে না।’ এই অভিনয়শিল্পী দম্পতি বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন।