মা–বাবার সঙ্গে ছোট্ট আনায়া, দেখুন মিষ্টি মুহূর্তের ছবি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর মেয়ে আনায়া। মেয়ের প্রথম জন্মদিনে গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েকে ঘিরে তাঁর ভালোবাসা, আনন্দ আর বাবা হওয়ার অনুভূতির কথা জানান। এবার তাঁর স্ত্রী শাম্মা দেওয়ান পরিবারের ছবি পোস্ট করেছেন। মা–বাবার সঙ্গে ছোট্ট আনায়ার মিষ্টি মুহূর্তের ছবিগুলো দেখে নিতে পারেন—
১ / ৮
প্রথমবার পুরো পরিবার একসঙ্গে। অভিনেতা অপূর্ব ও তাঁর স্ত্রীর সঙ্গে এক বছরের আনায়া। ১৪ অক্টোবর ছিল মেয়ের জন্মদিন। ছবিতে হাসিতে ফ্রেমবন্দী তাঁরা।
ছবি: ফেসবুক থেকে
২ / ৮
জন্মদিনের কেক সামনে রেখে অভিনেতা বাবা অপূর্বর সঙ্গে খেলছে তাঁর মেয়ে। কেক কাটার আগ মুহূর্তের ছবিতে আনায়া।
ছবি: ফেসবুক থেকে
৩ / ৮
জন্মদিনে পাওয়া উপহার গাড়িতে বসে আনায়া। তাঁর মা ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমার ছোট লক্ষ্মী রাজকন্যা আনায়া।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৮
‘তোমার মিষ্টি হাসিতে আমাদের ঘর ভরে উঠতে দেখা—আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য।’ জন্মদিনে লিখেছিলেন অপূর্ব
ছবি: ফেসবুক থেকে
৫ / ৮
মাথায় মুকুট পরা ছবি পোস্ট করে এর আগে অপূর্ব আরও লিখেছিলেন, ‘তোমার মাথায় হয়তো ছোট্ট একটি মুকুট শোভা পাচ্ছে, কিন্তু জন্মের ঠিক সেই মুহূর্ত থেকেই তুমি আমাদের হৃদয়ের মুকুট পরে আছ।’
ছবি: ফেসবুক থেকে
৬ / ৮
মা শাম্মা দেওয়ানের কোলে আনায়া, পাশে অভিনেতা অপূর্ব। শাম্মা ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘তোমাকে অনেক ভালোবাসি আমার আদরের পরি, আমাদের সুন্দর সব স্মৃতির তো কেবল শুরু হলো।’
ছবি: ফেসবুক থেকে
৭ / ৮
যুক্তরাষ্ট্রে পরিবারের সদস্যদের সঙ্গে অভিনেতা অপূর্ব। মেয়ের জন্মদিন উপলক্ষে তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছেন।
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৮ / ৮
অপূর্ব ২০২১ সালের ৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের চার বছর পর এই দম্পতি বাবা–মা হন।
ছবি: ফেসবুক থেকে