এবার ঈদে সিনেমা হলের পাশাপাশি টেলিভিশনেও দর্শকেরা বেশ কয়েকটি বাংলা সিনেমা উপভোগ করতে পারেন। ঈদের তিন দিনের সূচি ধরে দেখে নিতে পারেন পছন্দের সিনেমাটি।
বিটিভি
ঈদের দিন বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা ‘তুমি আমার মনের মানুষ’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। ঈদের দ্বিতীয় দিন বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা ‘বাঁদী থেকে বেগম’। অভিনয়ে রাজ্জাক, ববিতা, জাফর ইকবাল। ঈদের তৃতীয় দিন ২টা ৩০ মিনিটে সিনেমা ‘সাথী তুমি কার’। অভিনয়ে রিয়াজ, পূর্ণিমা, শাকিল খান।
এটিএন বাংলা
ঈদের দিন সকাল ১০টা ২০ মিনিটে সিনেমা ‘ঢাকা অ্যাটাক’। অভিনয়ে আরিফিন শুভ, মাহিয়া মাহি। বেলা ২টা ৫০ মিনিটে সিনেমা ‘হিরো: দ্য সুপারস্টার’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ২০ মিনিটে সিনেমা ‘আরো ভালোবাসবো তোমায়’। অভিনয়ে শাকিব খান, পরীমনি। বেলা ২টা ৫০ মিনিটে সিনেমা ‘একবার বলো ভালোবাসি’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ২০ মিনিটে সিনেমা ‘চিরদিন আমি তোমার’। অভিনয়ে রিয়াজ, পূর্ণিমা, অমিত হাসান। বেলা ২টা ৫০ মিনিটে সিনেমা ‘সৌভাগ্য’। অভিনয়ে ডিপজল, মৌসুমী, মারুফ।
চ্যানেল আই
ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিটে সিনেমা ‘পায়ের ছাপ’। অভিনয়ে মেঘলা মুক্তা, দীপান্বিতা মার্টিন। ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার সিনেমা ‘বীরকন্যা প্রীতিলতা’। অভিনয়ে নুসরাত ইমরোজ তিশা, মনোজ প্রামাণিক। ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে সিনেমা ‘মেঘ রোদ্দুর খেলা’। অভিনয়ে নাজনীন চুমকী, মিলি বাশার, মাজনুন মিজান।
এনটিভি
ঈদের দিন সকাল ১০টা ৫ মিনিটে সিনেমা ‘যাও পাখি বলো তারে’। অভিনয়ে মাহিয়া মাহি, আদর আজাদ, রাশেদ মামুন অপু। ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ৫ মিনিটে সিনেমা ‘গলুই’। অভিনয়ে শাকিব খান, পূজা চেরি। ঈদের তৃতীয় দিন ১০টা ৫ মিনিটে সিনেমা ‘ঢাকা অ্যাটাক’। অভিনয়ে আরিফিন শুভ, মাহিয়া মাহি।
আরটিভি
ঈদের দিন সকাল ১০টা ১০ মিনিটে সিনেমা ‘সাপলুডু’। অভিনয়ে আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম। ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১০ মিনিটে সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। অভিনয়ে বাপ্পী, অপু বিশ্বাস। ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১০ মিনিটে সিনেমা ‘সাহেব নামে গোলাম’। অভিনয়ে শাকিব খান, মৌসুমী, সাহারা।
বাংলাভিশন
ঈদের দিন সকাল ১০টা ৫ মিনিটে সিনেমা ‘ঢাকার কিং’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, মিশা। ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ৫ মিনিটে সিনেমা ‘হিরো দ্য সুপারস্টার’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ৫ মিনিটে সিনেমা ‘ফুল অ্যান্ড ফাইনাল’। অভিনয়ে শাকিব খান, ববি।
বৈশাখী
ঈদের দিন বেলা ২টা ৪০ মিনিটে সিনেমা ‘আমার প্রাণের স্বামী’। অভিনয়ে শাকিব খান, শাবনূর, সাদেক বাচ্চু। ঈদের দ্বিতীয় দিন বেলা ২টা ৪০ মিনিটে সিনেমা ‘মনের সাথে যুদ্ধ’। অভিনয়ে মান্না, পূর্ণিমা, বাপ্পারাজ। ঈদের তৃতীয় দিন বেলা ২টা ৪০ মিনিটে সিনেমা ‘মানিক রতন দুই ভাই’। অভিনয়ে মারুফ, তমা মির্জা, ডিপজল।
দীপ্ত
ঈদের দিন সকাল ৯টায় সিনেমা ‘স্ফুলিঙ্গ’। অভিনয়ে শ্যামল মাওলা, পরীমনি, মম। বেলা একটায় সিনেমা ‘শান’। অভিনয়ে সিয়াম, পূজা। বিকেল চারটায় ফ্ল্যাশ ফিল্ম ‘শহরে অনেক রোদ’। অভিনয়ে খায়রুল বাসার, সাবিলা নূর। ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টায় সিনেমা ‘ঢাকা অ্যাটাক’। অভিনয়ে আরিফিন শুভ, মাহিয়া মাহি। বেলা একটায় সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। অভিনয়ে সিয়াম, পরীমনি। বিকেল চারটায় ফ্ল্যাশ ফিল্ম ‘অগ্নিপুরুষ’। অভিনয়ে সোহেল মণ্ডল, সুনেরাহ বিনতে কামাল। ঈদের তৃতীয় দিন সকাল ৯টায় সিনেমা ‘কিস্তিমাত’। অভিনয়ে আরিফিন শুভ, আঁচল। বেলা একটায় সিনেমা ‘তালাশ’। অভিনয়ে আদর, শবনম বুবলী। বিকেল চারটায় ফ্ল্যাশ ফিল্ম ‘পরী’। অভিনয়ে জোভান, পূজা চেরি।
মাছরাঙা
ঈদের দিন বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা ‘খোঁজ: দ্য সার্চ’। অভিনয়ে অনন্ত জলিল, বর্ষা। ঈদের দ্বিতীয় দিন বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা ‘বিশ্বসুন্দরী’। অভিনয়ে সিয়াম, পরীমনি। ঈদের তৃতীয় দিন বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা ‘প্রেম প্রেম পাগলামী’। অভিনয়ে বাপ্পী, আঁচল।
নাগরিক
ঈদের দিন সকাল আটটায় সিনেমা ‘বিয়ে বাড়ী’। অভিনয়ে শাকিব খান, রোমানা। সকাল ১০টা ৩০ মিনিটে সিনেমা ‘স্বামীর সংসার’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। বেলা ১টা ৩০ মিনিটে সিনেমা ‘মাই নেম ইজ খান’। অভিনয়ে শাকিব খান ও অপু বিশ্বাস। বিকেল পাঁচটায় সিনেমা ‘দুই পৃথিবী’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস ও অহনা। ঈদের দ্বিতীয় দিন সকাল আটটায় সিনেমা ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। সকাল ১০টা ৩০ মিনিটে সিনেমা ‘তোমাকে বউ বানাবো’। অভিনয়ে শাকিব খান, শাবনূর। বেলা ১টা ৩০ মিনিটে সিনেমা ‘ঢাকা অ্যাটাক’। অভিনয়ে আরিফিন শুভ, মাহিয়া মাহি। বিকেল পাঁচটায় সিনেমা ‘লাভার নাম্বার ওয়ান’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। ঈদের তৃতীয় দিন সকাল আটটায় সিনেমা ‘ফুল নেব না অশ্রু নেব’। অভিনয়ে শাকিব খান, শাবনূর। ১০টা ৩০ মিনিটে সিনেমা ‘সাহেব নামের গোলাম’। অভিনয়ে শাকিব খান, সাহারা। বেলা ১টা ৩০ মিনিটে সিনেমা ‘ডেয়ারিং লাভার’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। বিকেল পাঁচটায় সিনেমা ‘কিস্তিমাত’। অভিনয় করেছেন আরিফিন শুভ ও আঁচল আঁখি।