ঈদের দ্বিতীয় দিন: টিভিতে আজ যা যা দেখতে পারেন (পর্ব -২)
সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ডনাটক, চলচ্চিত্র, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের তিন দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
আরটিভি
সকাল ১০টা ১০ মিনিটে সিনেমা ‘শ্বশুড়বাড়ী জিন্দাবাদ ২’। অভিনয়ে বাপ্পী, অপু বিশ্বাস। বেলা ২টা ১০ মিনিটে ওয়েব ফিল্ম ‘ছায়াবাজি’। অভিনয়ে অপু বিশ্বাস, সাজ্জাদ হোসাইন, তারিক আনাম খান। বিকেল ৫টায় বিশেষ ফোক সংগীতানুষ্ঠান ‘স্টুডিও বাংলার গায়েন’। সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক ‘দমকা হাওয়া’। অভিনয়ে তানিয়া বৃষ্টি, ইয়াশ রোহান, তালহা খান। সন্ধ্যা ৭টা ৩০ মিনিট ধারাবাহিক নাটক ‘তিন টেক্কা’। অভিনয়ে ড. এজাজুল ইসলাম, স্বাধীন খসরু, ফারুক আহমেদ। রাত ৮টা ১০ মিনিটে নাটক ‘আমাদের মধ্যে প্রেম ছিল’। অভিনয়ে সাফা কবির, সায়েদ জামান শাওন। রাত ৯টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘হানিমুন হট্টগোল’। অভিনয়ে শামীম হাসান সরকার, অহনা রহমান। ৯টা ৪০ মিনিটে নাটক ‘পজেসিভ গার্লফ্রেন্ড’। অভিনয়ে মিশু সাব্বির, তানিয়া বৃষ্টি। রাত ১১টায় নাটক ‘গুড ফ্রেন্ড গুড লাভার’। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি।
বাংলাভিশন
সকাল ১০টা ৫ মিনিটে সিনেমা ‘হিরো দ্য: সুপারস্টার’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম ‘জোৎস্নাহারা’। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর। বিকেল ৫টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘হুলুস্থুল’। অভিনয়ে মারজুক রাসেল, পাভেল, সালহা নাদিয়া। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নাটক ‘পোস্টম্যান’। অভিনয়ে মুশফিক ফারহান, কেয়া পায়েল। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নাটক ‘ও প্রজাপতি’। অভিনয়ে অপূর্ব, কেয়া পায়েল। রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘ঘুডু’। অভিনয়ে হাসান মাসুদ, ফারিয়া শাহরিন, তানিয়া বৃষ্টি, মুকিত জাকারিয়া। রাত ১০টা ৪৫ মিনিটে নাটক ‘লাভ ট্র্যাপ’। অভিনয়ে অপূর্ব, চমক। রাত ১১টা ৩৫ মিনিটে নাটক ‘তোমাকে খুঁজে বেড়াই’। অভিনয়ে মুশফিক ফারহান, কেয়া পায়েল।
বৈশাখী
বেলা ২টা ৪০ মিনিটে সিনেমা ‘মনের সাথে যুদ্ধ’। অভিনয়ে মান্না, পূর্ণিমা, বাপ্পারাজ। বিকেল ৫টা ১৫ মিনিটে ঈদ ম্যাগাজিন ‘অন্যরকম ঈদ’। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘সিঁড়ি’। অভিনয়ে মিশা সওদাগর, কাজী হায়াৎ, ডন। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘জামাই বাজার-৩’। অভিনয়ে অহনা রহমান। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘ড্যামকেয়ার’।
অভিনয়ে আরফান আহমেদ, মিহি আহসান, রাশেদ মামুন অপু। রাত ৮টা ১০ মিনিটে নাটক ‘কন্ট্যাক্ট ম্যারেজ’। অভিনয়ে তানজিকা আমিন, মৌসুমী হামিদ। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘দুই জামাই’। অভিনয়ে জাহিদ হাসান, নাজিয়া হক অর্ষা, নাবিলা ইসলাম। রাত ১০টায় ধারাবাহিক নাটক ‘হাবুর স্কলারশিপ’। অভিনয়ে তানজিকা আমিন। রাত ১০টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘ভণ্ড প্রেমিক’। অভিনয়ে পাভেল, শাকিলা পারভিন। রাত ১১টা ৩৫ মিনিটে মেগা নাটক ‘হোটেল ফাইভ স্টার’। অভিনয়ে অহনা রহমান, অলিউল হক।