‘ইত্যাদি’ থেকে তানিয়া বৃষ্টির নাটক, ঈদের দ্বিতীয় দিনে টিভিতে কী দেখবেন
সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ডনাটক, চলচ্চিত্র, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের দ্বিতীয় দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
বিটিভি
সকাল ১০টায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘এল খুশির ঈদ’। বেলা ১১টায় বিশেষ নৃত্যানুষ্ঠান। দুপুর ১২টায় লোকগানের অনুষ্ঠান ‘লোক সুরে রাঙা ঈদ’। বেলা ১টায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘চাওয়া পাওয়া’। বিকেল ৫টায় সংগীতানুষ্ঠান ‘চাঁদের পালকি’। সন্ধ্যা ৬টায় তারকাদের ঈদ আড্ডা। অংশগ্রহণে ববিতা। সন্ধ্যা ৭টায় ব্যান্ড শো ‘রক কার্নিভ্যাল’। রাত ৮টা ৩০ মিনিট ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। রাত ১০টায় নাটক অতীত ভালোবাসা।
এটিএন বাংলা
বেলা ১টা ২৫ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘হৃদয় আমার নাচে রে’। বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক প্রেম আমার-২। অভিনয়ে আরশ খান, ফারিহা রহমান পারু। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে নাটক দ্বিতীয় বিয়ে। অভিনয়ে ইরফান সাজ্জাদ, আইশা খান। রাত ৮টা ৫০ মিনিটে নাটক আমার সুন্দরী শালীরা। অভিনয়ে মোশাররফ করিম, হিমি। রাত ১০টা ৩০ মিনিটে গেম শো ‘স্টার ভার্সেস স্টার’। অংশগ্রহণে শবনম ফারিয়া, আঁচল, ঝিলিক, শখ। রাত ১১টায় বিশেষ টেলিফিল্ম ভাইজান। অভিনয়ে শামীম হাসান সরকার, সামান্তা পারভেজ।
বাংলাভিশন
বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম জামাই বউ ব্লগার। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। বিকেল ৪টা ৩০ মিনিটে বিশেষ ধারাবাহিক তুর্কি ডাবিং সিরিয়াল ঝানু চোর চানু। বিকেল ৫টায় বিশেষ ধারাবাহিক চেনা অচেনা। বিকেল ৫টা ৩৫ মিনিটে নাটক বোবা কান্না। অভিনয়ে মুশফিক আর ফারহান, মারিয়া শান্ত। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিশেষ ধারাবাহিক কাজের মেয়ে অরিন। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নাটক হৃদয়ে তুমি। অভিনয়ে ইয়াশ রোহান, আইশা খান। রাত ৮টা ৪০ মিনিটে বিশেষ ধারাবাহিক অডিও ফাঁস। রাত ৯টা ২৫ মিনিটে নাটক জামাই বউ আসামি। অভিনয়ে মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা। রাত ১০টা ৪৫ মিনিটে নাটক কঞ্জুস কাপল ২। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি। রাত ১১টা ৪৫ মিনিটে নাটক ডিয়ার প্রিয়তমা। অভিনয়ে নিলয় আলমগীর, আইশা খান।
চ্যানেল আই
বেলা ২টা ৩০ মিনিটে নাটক মায়াপাখি-০১। অভিনয়ে অপূর্ব, নিদ্রা দে নেহা। বিকেল ৪টা ৩০ মিনিটে ‘কৃষকের ঈদ আনন্দ’। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘ছোটকাকু’ অবলম্বনে ধারাবাহিক নাটক কঙ্গ থেকে বঙ্গ। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক লাল মোরগের ঝোল। অভিনয়ে মোশাররফ করিম, হিমি। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক সরি বলব না। অভিনয়ে নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি।