এই মুখ এখন আর দেখাব না...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারকারা তাঁদের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, ভালোবাসা, ভালো লাগাসহ নানা প্রসঙ্গ এখন ভক্তদের সঙ্গে সরাসরি ভাগাভাগি করেন। বেশির ভাগ ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক বেছে নেন তাঁরা। তারকাদের পোস্ট করা নানামুখী কর্মকাণ্ড নিয়ে ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে।
১ / ৫
কাকে উদ্দেশ করে কথাগুলো লিখেছেন অভিনেত্রী আশনা হাবীব ভাবনা। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমার কোনো বিকল্প নেই। আমাকে গুরুত্ব দিতেই হবে। বিদায়।’
ছবি: ফেসবুক
২ / ৫
ছবিটি পোস্ট করে অভিনেতা ফারহান আহমেদ জোভান লিখেছেন, ‘হৃদয়ে হৃদয়।’
ছবি: ফেসবুক
৩ / ৫
গত বছর বিয়ে করেছেন চিত্রনায়ক জিয়াউল রোশান। মেয়েকে এবার সামনে আনলেন। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমার রাজকন্যা, সুমায়েকা আমাতুল্লাহ ফেরিহা।’
ছবি: ফেসবুক
৪ / ৫
একসঙ্গে তাঁদের তেমন একটা দেখা যায় না। সম্প্রতি মিজানুর রহমান আরিয়ানের নাটকে নাম লিখিয়েছেন। ছবিটি পোস্ট করে খায়রুল বাসার লিখেছেন, ‘সে বসে একা।’
ছবি: ফেসবুক
৫ / ৫
সিয়াম আহমেদ ও সাফা কবির কি আবার একসঙ্গে কোনো কাজে অংশ নিয়েছেন? সেটা অবশ্য বলতে চাইছেন না। তবে তাঁদের একটি ওয়েবে কাজ করার কথা। একসঙ্গে সিয়াম ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘এই মুখ এখন আর দেখাব না।’
ছবি: ফেসবুক