মিষ্টি রোদে বোল্ড লুকে নেহা, সাড়া ফেলেছে নতুন ছবিগুলো

ওয়েব ফিল্ম ‘আন্তঃনগর’ দিয়ে অভিষেকের পর নজর কাড়েন তরুণ অভিনেত্রী নিদ্রা নেহা। এরপর তাঁকে দেখা যায় আরও বেশ কয়েকটি আলোচিত প্রকল্পে। অনেক দিন অবশ্য সেভাবে নতুন কাজে দেখা যায়নি, তবে কি ‘হারিয়ে’ গেছেন নেহা? না, নতুন করে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। গতকাল শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা তাঁর নতুন ছবিগুলো সাড়া ফেলেছে। তায়বা জান্নাতের তোলা ছবিতে জেনে নেওয়া যাক নেহার দিনকাল-

১ / ৭
চারুকলার শিক্ষার্থী নেহা কাজ করেছেন ওটিটি, বিজ্ঞাপন চিত্র, টিভি নাটকসহ সব মাধ্যমেই। ‘আন্তঃনগর’ দিয়ে অভিষেকের পর চরকির অ্যান্থোলজি সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’-এও তাঁর অভিনয় প্রশংসিত হয়। সিরিজটির ‘হাঁসের সালুন’ পর্বে অভিনয়ের জন্য চরকি অ্যাওয়ার্ডসে মনোনয়নও পেয়েছিলেন নেহা। অভিনেত্রীর সৌজন্যে
২ / ৭
২০২৪ সালে করেন ‘শরতের জবা’ চলচ্চিত্র। এরপর তাঁকে দেখা যায় একগুচ্ছ টিভি নাটক ও ওটিটির প্রকল্পে। অভিনেত্রীর সৌজন্যে
৩ / ৭
গত বছরের শেষ থেকেই সেভাবে কাজে পাওয়া যায়নি, অনেকে নাকি নেহাকে প্রশ্নও করেছেন, ‘তুমি কি কাজ ছেড়ে দিয়েছ নাকি?’ তবে প্রথম আলোকে নেহা বললেন, নতুন করে ফেরার জন্য তৈরি হচ্ছেন তিনি। অভিনেত্রীর সৌজন্যে
৪ / ৭
নেহা জানান, ব্যক্তিগত কারণে তিনি অনেক দিন সেভাবে কাজ করতে পারেননি। ব্যক্তিগত নানা সংকট কাটিয়ে নতুন করে কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। অভিনেত্রীর সৌজন্যে
৫ / ৭
মাঝে সোহরাব হোসেনের ‘কালো বেড়াল’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। সত্তরের দশকের প্রেক্ষাপটে প্রেম, ভালোবাসা ও আবেগের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। চলতি বছরই এটি মুক্তি পেতে পারে। অভিনেত্রীর সৌজন্যে
৬ / ৭
এ ছাড়া ফাখরুল আরেফীন খানের ‘নীল জোছনা’ সিনেমায় অভিনয় করেছেন। ছবিতে আরও আছেন পাওলি দাম। নেহা জানালেন, শিগগিরই সিনেমার একটি গান মুক্তি পাবে। অভিনেত্রীর সৌজন্যে
আরও পড়ুন
৭ / ৭
অভিনয় ছাড়াও পরিচালনা নিয়েও ভাবছেন নেহা। প্রথম আলোকে জানান, চলতি বছরই একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা বানাবেন। আগামী বছর পরিচালনা নিয়ে পড়ার জন্য দেশে বাইরে যাওয়ার ইচ্ছা রয়েছে। অভিনেত্রীর সৌজন্যে